মিটাপ টাইটেল: “Border Roads Cycling and Map Editing Meetup in the Borderlands”
BDLG মিটআপ নং: ২৪৩
- উপস্থিত সদস্য: ২ জন।
- সর্বমোট সাইক্লিং: ৩৬৯.৬ কি.মি।
- জেলা ভ্রমন: ৪ টি
- প্লেস এড: ৬ টি
- প্লেস ইডিট: ২৭ টি
- স্প্যাম রিমুভ: ১৪৯ টি
- রিভিউ এড: ২০ টি
- ফটো এড: ৮২ টি ভিন্ন প্লেসে ১২৪ টি ছবি
মিটাপ ও ভ্রমনের সংক্ষিপ্ত বিবরণ:
প্রথম দিন: ঢাকা থেকে হালুয়াঘাটের বাস পাইনি, তাই বিরিশিরির বাসে উঠে যাত্রা শুরু করি। ভোর রাতে নেমে সাইকেল ফিটিং করে ফজরের পর যাত্রা শুরু করি। এইদিন আমাদের রুট ছিলো: বিরিশিরি - বিজয়পুর লেক- গারো পাহাড়- লেংগুরা - জসুর টিলা - পাঁচগাও।
এদিন এক লোকাল চাচার নিমন্ত্রন পেয়ে খোলা মাঠে ক্যাম্পিং করে ছিলাম। চাদনী রাত ছিলো, আর পাহাড় খুব কাছে হওয়ায় অসাধারণ এক রাত অতিবাহিত করেছিলাম। রাতে চাচা ডিনারের আয়োজন করেছিলেন আর উনার জীবন সংগ্রামের রোমাঞ্চকর সব গল্প শুনিয়েছিলেন।
Check out my activity on Strava: Day 1
দ্বিতীয় দিন: ভোর সকালে চা খেয়ে শুরু করি যাত্রা। সেদিন লক্ষ্য ছিলো সুনামগঞ্জ গিয়ে নাইট স্টে করবো। রুট ছিলো চন্দ্রডিঙ্গা- মহিষখোলা বাজার- মাঝেরছড়া বাজার- বাগলী বাজার- নীলাদ্রি লেক- বারেক টিলা- পলাশ বাজার- সুনামগঞ্জ।
একদম প্রত্যন্ত অঞ্চলের উপর দিয়ে সাইক্লিং করেছি, বেশীরভাগ দোকান এর সাইনবোর্ড বা নেমপ্লেট নেই। তাই অনেক ব্যাবসায়িক প্রতিষ্ঠান ম্যাপে এড করা সম্ভব হয়নি। এই রাত আমরা সুনামগঞ্জ শহরে একটা ভাসমান হাউজবোটে ছিলাম এক ভাইয়ের অতিথি হয়ে।
Check out my activity on Strava: Day 2
তৃতীয় দিন: ভোরে বের হয়ে সুনামগঞ্জ শহরের উপর দিয়ে ছাতক হয়ে ভোলাগঞ্জ হয়ে সিলেট অব্দি পৌছানোর টার্গেট।
পথটা বেশ কষ্টের ও লম্বা। ছাতক থেকে একটা ছোট্ট ট্রলার ভ্রমণ ও হয়ে গেলো। কিন্তু কোম্পানীগঞ্জ অব্দি রাস্তা মারাত্মক খারাপ। অবশেষে ভোলাগঞ্জ গিয়ে রান্না করে খাওয়া সেরে সন্ধ্যায় রওনা হই সিলেট এর পথে। রাত প্রায় ৮ টার দিকে পৌঁছে যাই সিলেট শহরে।
এই দিন রুট ছিলো: সুনামগঞ্জ- দোয়ারাবাজার- ছাতক- কোম্পানীগঞ্জ- ভোলাগঞ্জ- শাহ আরেফীন টিলা- ভোলাগঞ্জ- সিলেট।
Check out my activity on Strava: Day 3
চতুর্থ দিন: ভোরে উঠে শহরের আলী আমজাদের ঘড়ি ও ক্বীন ব্রীজ দেখে চলে যাই পাম বাগানে। ভিন্নধর্মী ও সুন্দর এই জায়গা ঘুরে শহরে এসে জনপ্রিয় পাচ ভাই হোটেলে আখনি খেয়ে রওনা হই কুলাউড়ার পথে। ফেঞ্চুগঞ্জ হয়ে কুলাউড়া গিয়ে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি ও এই প্রথম আগর বাগান দেখি। এক ভাইকে ম্যাপ রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে দুপুরের খাবার খাই। তারপর দুপুরের পর শ্রীমঙ্গল এর উদ্দেশ্যে রওনা দেই, সন্ধ্যার পর শ্রীমঙ্গল পৌঁছে যাই।
রূট ছিলো: সিলেট- ফেঞ্চুগঞ্জ- ভাটেরা- ব্রাহ্মণবাজার- কুলাউড়া- শমশেরনগর- লাউয়াছড়া-শ্রীমঙ্গল।
Check out my activity on Strava: Day 4
পঞ্চম দিন: ভোরে উঠে সকালের নাস্তা জনপ্রিয় পানসি হোটেলে ভুনা খিচুড়ি দিয়ে সেরে নেই। এরপর চা বাগান এর গহীনে নিরিবিলি হারিয়ে যেতে ভিন্নধর্মী এক রাস্তায় যাই যেটা চলে গেছে নিরালা পুঞ্জি অব্দি। দুপুরে পাইন বন ও চা বাগানের উপর রান্না সেরে হ্যামকে ঘুমিয়ে পড়ি। ঘুম শেষে চা বানিয়ে খেয়ে শ্রীমঙ্গল শহরের পথ ধরি। জনপ্রিয় আদি নীলকন্ঠ টি কেবিনে এসে বিরতি দেই ও চা খাই। সন্ধ্যায় শহর এক্সপ্লোর করে রাতের বাসে বাসায় ফিরে আসি।
Check out my activity on Strava: Day 5
মন্তব্য: এই প্রত্যন্ত অঞ্চলে গুগল ম্যাপ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিশেষ করে আমাদের প্রতিদিনের রুট সিলেক্ট, দুরত্ব পরিমাপ ও রেষ্টুরেন্ট হোটেল খুজে পেতে সাহায্য করেছে। তবে এই প্রত্যন্ত এলাকায় স্প্যাম ও ভুল লোকেশন এর পরিমাণ ও অনেক। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি স্প্যাম মুক্ত করার ও প্লেস এর ভুল সংশোধন করে ছবি যুক্ত করার। আশাকরি সামনে ও এমন ম্যাপ এডিটিং সাইক্লিং মিটাপ এর আয়োজন করবো এবং সারা পৃথিবী জুড়ে এটা চালু হয়ে জনপ্রিয় হবে।
#Exploreborderroad #Bikepacking #Meetup #bdlg #bangladeshlocalguides
















