একদল সংগ্রাহকদের সঙ্গে টাকা দিবস ২০২৫ উৎযাপন

প্রিয় লোকাল গাইডস,
আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক!

প্রতিবছর ৪ মার্চ আমাদের দেশে (বাংলাদেশ) টাকা দিবস (Taka Day) (Taka Dibos) পালন করা হয়ে থাকে। নিজস্ব ব্যাংকনোট ও মুদ্রা একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। আমাদের দেশে কাগজি টাকার প্রচলন শুরু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এই দিনে বাংলাদেশের প্রথম নিজস্ব কাগজি নোট ১ টাকা ও ১০০ টাকা প্রকাশিত হয়েছিল। বলা হয়ে থাকে, “ব্যাংকনোট একটি দেশের প্রতিচ্ছবি”

২০২১ সাল থেকে ‘কালেক্টার’ (ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা) এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘টাকা দিবস’ হিসেবে উদযাপন শুরু করে এবং তারপর থেকে এটি নিয়মিত পালন করা হচ্ছে।

গতকাল, ৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার), আমি ‘কালেক্টার’ আয়োজিত ‘টাকা দিবস ২০২৫’ উদযাপনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি ছিল তাদের পঞ্চম আয়োজন, যেখানে একদল সংগ্রাহকের সঙ্গে আনন্দময় কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি।

সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নানা আয়োজন ছিল:

  • ৭৯তম সংগ্রাহক সমাবেশ
  • আলোচনা অনুষ্ঠান
  • নিউমিসম্যাটিক রেগুলার অকশন এবং
  • দোয়া ও ইফতার মাহ্ফিল

এই অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবাইকে পোস্ট কার্ড, ২০২৫ সালের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়। এছাড়াও আমি তাদের দুইটি ত্রৈমাসিক পত্রিকা (January 2019- June 2019, July 2019-June 2020) কিনে আনি।

এই দুইটি কথা তারা জোর দিয়ে বলে থাকে-

যাইহোক, একজন মুদ্রা ও ব্যাংকনোট ইতিহাসে আগ্রহী হিসেবে এই আয়োজন আমার জন্য শিক্ষণীয় ও আনন্দদায়ক ছিল। টাকা দিবসের গুরুত্ব, মুক্তিযুদ্ধের সাথে টাকার সম্পর্ক এবং আমাদের অর্থনৈতিক ইতিহাসের নানা দিক সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারলাম। ‘কালেক্টার’-এর এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত।

13 Likes

আজকে টাকা দিবস গেল আমি এটা জানতামই না। তবে আমিও ছোটবেলা থেকে নতুন কাগজের টাকা ও কয়েন সংগ্রহ করে রাখতে বেশি পছন্দ করি। আমি বিভিন্ন দেশের টাকাও সংগ্রহ করি আমার ভ্রমণের সাক্ষী ও স্মৃতি হিসেবে।

@ShahMdSultan ভাই আপনার পোস্ট থেকে টাকা দিবস সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো এবং অনেক পুরনো পুরনো বাংলাদেশি টাকা দেখতে পারলাম যা বর্তমানে বিরল। সে টাকা গুলোর সাথে আমার অনেক শৈশবের স্মৃতি মনে আছে।

2 Likes

জেনে ভালো লাগলো যে আপনিও বিভিন্ন দেশের ব্যাংকনোট সংগ্রহ করেন। আমার কাছে বেশ কয়েকটি দেশের ব্যাংকনোট রয়েছে। চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ @KhokonSharker ভাই

1 Like

আজ টাকা দিবষ @ShahMdSultan আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি ও বাংলাদেশের ব্যাংক নোট এর পুরনো টাকার নোটগুলো টেবিলের উপর কাঁচের নিচে রাখি যার ফলে টেবিল এর সুন্দর্য বৃদ্ধি পায়।

1 Like

আপনাকে ধন্যবাদ ভাই @Aslam_hossain

@ShahMdSultan ভাই চমৎকার একটি পোষ্ট

1 Like

ধন্যবাদ ভাই @Rozzub

1 Like

হাই @ShahMdSultan
টাকা দিবসের এই সুন্দর আয়োজন এর বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য জন্য ধন্যবাদ।

1 Like

পোস্টটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ @Designer_Biswajit ভাই

1 Like