কালাই রুটি

ছবি: কালাই রুটি

অবস্থান: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ।

বৈশিষ্ট্য: বাংলাদেশের রাজশাহী অঞ্চলের বিশেষত চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে জনপ্রিয় খাবার কালাই রুটি। পুস্টিগুণের সাথে দীর্ঘ সময় পেট ভরপুর রাখতে কালাই রুটির তাৎপর্য অনস্বীকার্য। কৃষি কাজের সাথে যারা জড়িত অর্থাৎ কঠোর পরিশ্রমীদের জন্য কালাই রুটির বিকল্প নেই। মাস কালাই এর আটা ও চালের আটার সংমিশ্রনে চমৎকার সুস্বাদু ?কালাই রুটি তৈরী করা হয়। গরুর ?মাংস, বেগুন ?ভর্তা, কাঁচা মরিচ ও লবন সহ বিভিন্ন মসলার সমন্বয়েে জিরি জিরি পেঁয়াজ এবং খাঁটি সরিষার তেল দিয়ে মাখা মাখা এক অসাধারণ চাটনী, অথবা

বট/জিগরি(স্থানীয় ভাষায় ‘ভূড়ি’), নিহারী প্রভৃতির সাথে কালাই রুটি খাওয়ার আগেই জিভেতে জল চলে আসবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার প্রত্যেক ঘরে ঘরে এলাকা ভেদে ২-৩ বেলাই কালাই রুটির ঘ্রাণ রান্নাঘরের চারপাশে ভেসে বেড়ায়। ঐতিহ্যবাহী এই খাবারটি চাঁপাইনবাবগঞ্জ জেলার গণ্ডি পেরিয়ে রাজশাহী, নওগাঁ সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনাদেরকেও কালাই রুটি খাবার আহ্বান জানাচ্ছি।

যোগাযোগ: ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ, শ্যামলী, গ্রামীন, দেশ, ন্যাশনাল ট্রাভেলস সহ ১০-১২টি কোম্পানির এসি - নন এসি বাস সার্ভিস চালু আছে। চাহিদা ভেদে ভাড়া ৫০০-১২০০ টাকা পর্যন্ত। এছাড়াও ট্রেনের মাধ্যমেও চাঁপাইনবাবগঞ্জে যাওয়া সহজ।

বি:দ্র: পৃথিবীর সেরা চাঁপাইনবাবগঞ্জের আম, ঐতিহাসিক ছোট সোনামসজিদ, ঐতিহাসিক খানিয়া দীঘি মসজিদ, তাহখানা

এবং দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভ্রমণ লিস্টে অবশ্যই রাখবেন।

63 Likes

@Ashraf_Siddik thanks for sharing this post. I never headed or eaten this food. I love to come Rajshahi.

10 Likes

এই প্রথম শুনলামকালাই রুটি @Ashraf_Siddik

“মাস কালাই এর আটা ও চালের আটার সংমিশ্রনে চমৎকার সুস্বাদু মাস কালাই রুটি তৈরী করা হয়”

আপনার এই লেখা পরে আমার জিভেতে পানি চলে আসল।

7 Likes

@MehadeHasan চাঁপাইনবাবগঞ্জ সহ এর আশেপাশের জেলা গুলোতে বেশি জনপ্রিয়, খুব বেশি হলে ঢাকা পর্যন্তই এর ঘ্রাণ পৌছে। ঢাকার বাইরে এই খাবারের নাম না শোনাই স্বাভাবিক। সেই জন্যই তো বিষয়টি কানেক্টে উপস্থাপন করলাম। আর রাজশাহীতেও কালাই রুটি সব জায়গাতেই গরম গরম :fire_engine: তৈরী হয়। তবে আসল কালাই রুটির ঘ্রাণ ও স্বাদ শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জেই পাওয়া সম্ভব। আপনাকে চাঁপাইনবাবগঞ্জে স্বাগতম।

11 Likes

@Ashraf_Siddik এই প্রথম নাম শুনলাম। তবে খাবারের স্বাদ নিতে পারলে আরো ভালো হতো । ধন্যবাদ আপনাকে নতুন একটি বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য

8 Likes

great brother

3 Likes

@SunMoon চাঁপাইনবাবগঞ্জে কালাই রুটি খাওয়ার দাওয়াত থাকলো।

7 Likes

@AbdullahAM এই খাবারটি এরকমই। শুুধু জিভেতে নয়, চোখ নাক মুখেও পানি আসবে।

7 Likes

@zaheer786umt ভাই আপনাকে ধন্যবাদ।

8 Likes

@Ashraf_Siddik

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে আমি ব্যক্তিগত অফিশিয়াল কাজে কয়েকবার রাজশাহী গিয়ে এই কালাই রুটির স্বাদ নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওই অঞ্চলে গেলেই কালাই রুটি খাওয়ার কথা ভুলি না।

14 Likes

চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমে(এপ্রিল - মে-জুন) আসবেন, তাজা টসটসে রসে ভরা আম দিয়ে কালাই রুটি খেয়ে দেখবেন কেমন মজা।

6 Likes

bah bah bah, khete hbe ,tnx for sharing with us @Ashraf_Siddik vaiya

2 Likes

@WKA_Zisan welcome

6 Likes

Thanks for sharing @Ashraf_Siddik , it both looks and sounds delicious. I love to see little known local delicacies being shared here on Connect. It’s really interesting to learn about the cuisine of other cultures.

I want to let you know that I have relabelled your post to Food & Drinks since it focuses on the bread. If you want to know more about the Local Stories label, feel free to check out Welcome to the Local Stories board.

2 Likes

@MortenSI আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ও মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

5 Likes

@Ashraf_Siddik দাদা উপস্থাপন টা খুব ভালো হয়েছে। ধন্যবাদ

3 Likes

@Md_Azim_Uddin ধন্যবাদ ভাই। আপনার ম্যাপিং আমি দেখেছি। সম্ভবত আপনি আমার প্রতিবেেশী।

5 Likes

@Ashraf_Siddik জী ভাই আমরা প্রতিবেশী ।

3 Likes

@Md_Azim_Uddin আপনার হোম ডিসট্রিক রাজশাহী না চাঁপাইনবাবগঞ্জ?

5 Likes
3 Likes