আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় আয়োজন পবিত্র মাহে রমাদানের মহিমায় অনুপ্রাণিত হয়ে কিছু ছিন্নমুল অসহায় স্বামী হারা এতিম মধ্যবয়স্ক মা সমতুল্য মহিলাদের নিয়ে একটি ইফতার এর আয়োজন এবং তাদের কে আসন্ন ঈদ উপলক্ষে কিছু বস্ত্র/ কাপড় উপহার এর আয়োজন খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
ইন্সপায়ারিং রমাদান মিটাপ ইভেন্ট টি মুলত ২০১৭ সালে @SoniaK আপু প্রথম শুরু করেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি প্রায় প্রতিবছরই এই মিটাপ ইভেন্ট পালন করে আসছে।
সত্যি বলতে এদের জন্য কিছু করতে পারাটা আপনাকে আলাদা এক অনুভূতি দিবে যা আপনি অন্য কিছুতে খুজে পাবেন না। নির্ধারিত সময়নুযায়ী সবাই একসাথে মিলিত হয়ে আমরা আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে যাপম। রমাদানের ইফতারে প্রচুর ভীর হয় তাই পুর্বেই আমরা আমাদের বুকিং কমপ্লিট করে রেখেছিলাম।
রেস্টুরেন্টে প্রবেশ করে প্রত্যেকেই যার যার নির্ধারিত আসন গ্রহন করেন এবং সবাই সবার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যা এক দারুন আবহের সৃষ্টি করে।
আমাদের সামান্য এই আয়োজনে তাদের জন্য বরাদ্ধ ছিলো শরবত/ লাচ্ছি/কাবাব/ খেজুর এবং সুস্বাদু বিরিয়ানি সাথে আচার এবং সালাদ সেই সাথে তাদের উপহার তো আছেই।
আমি বিশ্বাস করি আমাদের চারিপাশে থাকা অসহায় সহায় সম্বলহীন দের প্রতি আমরা যদি সুনজর দেই তাহলে তাদের সামান্য হলেও দুঃখ কষ্ট লাঘব হয়।
Meetup title – ispiring Ramadan at Munshiganj
Host-- Mohammad palash
Location -Bites restaurant, Munshiganj hospital road
Support by- Bangladesh local guide
Meetup no- 258th
Meetup time–6:0 pm to 7 pm
২০২৪ সালে পবিত্র মাহে রমাদানে আমার হোস্ট করা ইফতার মিটাপের রিক্যাপ পড়তে পারেন লিংকে গিয়ে↙️
আমি মোহাম্মদ পলাশ পেশায় একজন ব্যাবসায়ী নেশায় একজন ভ্রমন প্রিয় মানুষ, বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির একজন সক্রিয় সদস্য। লোকাল গাইডিং কে আমি ভালোবেসেই করি পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে থাকি। বাংলাদেশ এর রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ এর এক গ্রামে আমার বসবাস।
#localguides #localguidesbd #Bangladeshlocalguide #localguideconnect #inspiringramadan #letsguide #supportwomen














