একটি কমিউনিটির এক যুগ পূর্তি, তিনশত তম মিট-আপ উদযাপন প্রত্যাশা, প্রাপ্তি, ও অর্জন।
অজানা পথকে চেনা করতে করতে দেখতে দেখতে কেটে গেল ১২টি বছর Bangladesh Local Guides পা রেখেছে এক ঐতিহাসিক 12 Years of Bangladesh Local Guides.
দেখতে দেখতে কেটে গেল ১৪-১১-২০২৬ তারিখ এবং শেষ হয়ে গেল বাংলাদেশ লোকাল গাইডের 12 Years of Bangladesh Local Guides & 300th Mega Meetup উদযাপন।
এই প্রোগ্রামে ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটিবাজার এ গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে, দিনব্যাপী অনুষ্ঠান উদযাপন হিসেবে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক আনন্দ পেয়েছি ধাপে ধাপে অনেক কিছু অর্জন করতে পেরেছি, আমার কাছে সবগুলো ধাপে-ই অনেক ভালো লেগেছে, আমার ভালো লাগা গুলো এক এক করে শেয়ার করছি,
প্রথমে এন্ট্রি নিতেই পেয়ে গেলাম কাঙ্ক্ষিত, প্যাকেট সেখানে বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে, কমপ্লিমেন্টারি শুভেচ্ছা উপহার গুলি এতই মন মুগ্ধকর কোনটার কথা ছেড়ে কোনটার কথা বলি - টি শার্ট, স্টিকার, ব্যাগ, কলম, উড স্ট্যান্ড, লোকাল গাইড টেক্সাস এর পক্ষ থেকে একটি অনন্য সুন্দর রুমাল।
সকালের নাস্তায় স্যান্ডউইচ মিনি প্যাক সস ও মিনারেল ওয়াটার, ছিল খুবই টেস্টি একটি মজাদার খাবার ছিল।
তারপর হলরুমে অনুষ্ঠান শুরু একে একে লোকাল গাইডের সমস্ত তাদের কমিউনিটির পথ চলা ও শুভেচ্ছা বক্তব্য থেকে অনেক কিছু জানতে পেরেছি বাংলাদেশ লোকাল গাইড সম্বন্ধে। বিশেষ করে @MahabubMunna মাহবুব মুন্না ভাইয়ের কমিউনিটির পথ চলা নিয়ে বক্তব্য, যুবরাজ ভাইয়ের দিকনির্দেশনা ও সজল ভাইয়ের উপস্থাপনা অনেক ভালো লেগেছে।
এর মাঝে অনুষ্ঠানের ভার্চুয়াল মিটাপে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের কানেক্ট মডারেটর @SoniaK সোনিয়া খোরশেদ ম্যাডাম।
কানেক্ট লাইভ ২০২৬ এর অংশগ্রহণকারী তিনজন এর এক্সপেরিয়েন্স শেয়ারিং অনেক ভালো লেগেছে @NasimJ এম নাসিম জয় ভাই, @MohammadPalash পলাশ ভাই এবং @GaziSalauddinbd গাজী সালাউদ্দিন ভাইয়ের এক্সপেরিয়েন্স শেয়ার গুলো থেকে অনেক কিছু শিখতে পারলাম।
এর মধ্যখানে বিরতি দিয়ে, সুইমিং পুলে সুইমিং ও আনন্দঘন ব্যবস্থা করা হয়েছিল যেটা অনেক ভালো লেগেছে।
দুপুরে লাঞ্চ - দুপুরের লাঞ্চ ছিল অত্যন্ত লোভনীয় একটি সুস্বাদু খাবারের আইটেম - ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন, ভেজিটেবল সফট ড্রিংকস ছিল।
লাঞ্চের পরে - গ্রুপ ফটো তোলা এবং তারপরে কয়েকটি টেবিলে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছিল - ম্যাপস সংক্রান্ত বিভিন্ন টপিকের উপরে আলাদা আলাদা স্পেশালিস্টরা আলোচনা করেছিল ব্যাপারটা অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছি, টপিকগুলো হল -
Table 1 - Ask Map.
Table 2 - Review and Photos.
Table 3 - Add Roads & Road Mapper.
Table 4 - Street View.
Table 5 - Connect Forum.
Table 6 - Accessibility & Small Business.
এরপর বিভিন্নজনকে ক্যাটাগরি হিসেবে সম্মানিত করা হয় ও ক্রেস্ট প্রদান করা হয় ও বিভিন্ন স্পন্সরের এর পক্ষ থেকে লাকি ড্র, বাংলাদেশ লোকাল গাইড এর মেম্বারদের কে বিভিন্ন ব্র্যান্ড স্পন্সররা ডিসকাউন্ট এবং উপহার প্রদান, ও মনমুগ্ধকর প্রোগ্রাম শেষ পর্যন্ত অনেক ভালো লেগেছে।
পরিশেষে বলতে চাই বাংলাদেশ লোকাল গাইডের 12 Years of Bangladesh Local Guides & 300th Mega Meetup সফলভাবে উদযাপন ও উপভোগ করতে পেরে, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডের উদ্যোক্তা, আয়োজক, পরিচালক, পথ প্রদর্শকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে, গড়া বাংলাদেশ লোকাল গাইড আজ কেবল একটি কমিউনিটি নয়, ডিজিটাল মানচিত্রের রূপকার। সবমিলিয়ে এ এক দুর্দান্ত পথচলা। এই অগ্রযাত্রা থামবার নয়। প্রিয় পরিবারের অগ্রযাত্রার সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
Successful and fulfilling 12 Years of Bangladesh Local Guides &
300th Mega Meetup @ Grand Bhawal Resort, Ati Bazar, Keraniganj.
#BangladeshLocalGuides #12YearsofBDLG #localguidesbd #BDLG #300thmeetup #bdlg300 #localguidesconnect #connectlive26experenceshering #BangladeshLocalGuides












