নীপবনে

ভোরবেলা দিদির সাথে প্রায় নীপবনে পরিভ্রমণে বের হতাম।

ফযর ফাটলে এইখানে আর ঘুমিয়ে থাকা যায় না। চেষ্টা করলেও যায় না। ফযর শরীরকে আশ্চর্যভাবে জাগ্রত করে তোলে।

হেমন্তের ভোরে দিদিভাইয়ের সাথে প্রকৃতি ও প্রাণ প্রত্যক্ষ করি। ভোরবেলার সতেজ হাওয়া শরীরে ইনহেল করার পর। সমস্ত শরীরে আশ্চর্য সতেজ ও চাঞ্চল্য উপলব্ধি করি।

ছোট ছোট গাল-গল্পে সময়গুলো অতিবাহিত করি। যে কয়দিন ছিলাম দিদিভাইয়ের নানাবিধ রান্নায় মুখরোচক দিন অতিবাহিত হয়েছে।

কাঠাল বৃক্ষের তলে মাচাংটা বড় অদ্ভুত। হেমন্তের শুরুতে পূর্ণিমা দর্শন আর পাহাড়ের ভাঁজে ভাঁজে পাখি পর্যবেক্ষণের মারাত্মক পজিশন এটা।

আমি অপেক্ষা করছি শীতের জন্য। এর আগে অগ্রহায়ণে তাইফার ধান কাটা হয়ে গেলে পাহাড়ে নবান্ন কিভাবে আসে তা প্রত্যক্ষ করতে চাই। ত্রিপুরা আর বাঙ্গালি পাহাড়বাসী নতুন ধানে কি কি পিঠা বানায় তার স্বাদ নিতে চাই।

ভোরবেলা প্রকৃতি দর্শনে আমাদের দৃশ্য ধারণ করেছে অপু ভাই।

5 Likes

Lovely reflection @Faysal_Ovi bhai
Crisp hill mornings, great company, and the upcoming Nabanna harvest pitha feast: sounds like pure bliss!

I love this kind of atmosphere/environment as a nature enthusiast :speak_no_evil_monkey::heart:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পাহাড়ে নীপবন বেহেস্তের রেপ্লিকা।

আন্তরিক ধন্যবাদ :rose::rose:

plz caome to visit Bangladesh & Chattogram. :rose::rose:

1 Like

Haha, thank you so much, @Faysal_Ovi! I would love to visit Bangladesh and Chattogram someday when I am capable of doing so​:grinning_face_with_smiling_eyes: Your photos from the hills are really beautiful; I can feel the nature from here. Thanks for the invite!