পৃথিবীর বিভিন্ন দেশে গুগলের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ ও আরো সুশৃঙ্খলভাবে কাজ করার পদ্ধতি সামনের দিনগুলোতে উৎসাহ যোগাবে। এমন আয়োজনে যুক্ত হতে পারা নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। মানুষের সাথে মানুষের সংযোগ, দেশকে নতুনভাবে আবিস্কার, অজানাকে জানার আগ্রহ এবং বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক সম্মিলিত প্রয়াসই হলো গুগল গাইডের বৈশিষ্ট্য।
আজকের আয়োজনের মাধ্যমে কাজ করার গতিশীলতা আরো বৃদ্ধি পাবে।
১২ বছরের এই পথচলা আরও সমৃদ্ধ হোক। কমিউনিটির সকল সদস্য, আয়োজক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
#BangladeshLocalGuides #BLG300 #12YearsOfBLG #300thMeetup #LocalGuides #Bangladesh


