চায়না জুতার বিশাল পাইকারি মার্কেট।

আজ কাজ শেষে গিয়েছিলাম আমাদের চান্দনা চৌরাস্তার হাজী সৈয়দ আলী সুপার মার্কেটে।

অনেক দিন ধরেই নামটা শুনছিলাম।ঢুকে দেখি এলাহি কাণ্ড! এখানে টি-শার্ট, পাঞ্জাবি, রেডিমেট তৈরি পোশাক, জুতা আর কসমেটিক্স সবকিছু যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা দামে পাওয়া যায়।আমি মূলত গিয়েছিলাম চায়না বার্মিজ জুতার জন্য। ঢাকায় যে জুতা ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়, সেই একই জুতা এখানে পাইকারি দামে ২৫০-৩৫০ টাকার বিক্রয় হয় ।দোকানের ভাইদের ব্যবহারও খুব ভালো লেগেছে।মূলত এখানে জুতা টাই বেশি। বিভিন্ন ক্যাটাগরির জুতা এখানে পাওয়া যায়। এরা সাধারণত চায়না থেকে সরাসরি প্রোডাক্ট ইনপুট করে।

যারা যাবেন তাদের জন্য ছোট ২টা টিপস:

১. সকাল সকাল যাবেন, ভিড় কম থাকবে, আরামে দেখতে পারবেন।

২. পাইকারি নিলে দাম আরও কমে যাবে, তাই দামাদামি করে নিবেন।

ম্যাপ লোকেশন - Google Maps

ঠিকানা-হাজী সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা (ঈদগাহ মাঠের পূর্ব পাশে), গাজীপুর

Md Aminul Islam

#bdlg local-business

12 Likes

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য
এভাবে কানেক্ট লিখতে থাকুন
সামনে দশের দিকে হাঁটতে থাকুন।।।

@Md.Aminul-Islam অনেক সুন্দর ধন্যবাদ ভাই। শেয়ার করার জন্য এবং লোকাল বিসনেস নিয়ে লেখার কথা মনে করিয়ে দেওয়া জন্য।

1 Like

কত স্মৃতি এসব জায়গায় @Md.Aminul-Islam

1 Like

Hi @Md.Aminul-Islam

Thanks for sharing.

If you look at the second image you shared, did you notice the unwanted haze that makes it look wrong and reduces contrast? It looks faded. It is probably caused by a lamp or natural light shining directly into your camera. Always keep the light behind you.

But it can be fixed. I took the liberty of downloading your image, and opened in Google Photos. I then applied the Dynamic filter and bumped up the brightness and the black spots. This is the result:

The edit took maybe 20 seconds.

Here is your original for easy comparison.