★★ ৯৬ বছর আগে ১৯২৯ খৃষ্টাব্দে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা বীচ পর্যটন কেন্দ্রর ৫ কিলো উত্তরে রাধা ক্লান্ত নামের আধাত্মিক এক মহা পুরুষের সমাধির মাধ্যমে এখানে গড়ে উঠে শ্রী শ্রী বুড়া কর্তার সমাধি আশ্রম(মন্দির)।
এবং একটি ছোট পরিসরের বাজার। পাশে আছে একটি প্রাথমিক বিদ্যালয়।
★★ সেই ১৯২৯ খৃষ্টাব্দ থেকে এই আশ্রমকে কেন্দ্র করে এখানে প্রতি বছর ফেব্রুয়ারী মাস জুড়ে পালিত হয় আশ্রম বাণিজ্যিক মেলা।
!
(upload://2qDhQTgV5wZxc1COgdRQWOrERwh.jpeg)
২০২৫ খৃষ্টাব্দে এটি ৯৬ তম মেলা।
ছোট বেলা থেকেই আমরা এ মেলায় যেতাম,এখনো যাই।
এখানে আসলে মাত্র ৫ কিলো অতিক্রম করলে লক্ষ্মীপুর বৃহত্তম পর্যটন কেন্দ্র আলেক্সান্ডার মেঘনা বীচও ঘুরে আসতে পারবেন।
এখানে প্রবেশ মূল্য লাগেনা।
!(upload://2o6AnygQhQ0ksFmI34rAuPPRDhQ.jpeg)
★★ এখানে মেলা থাকে ১ মাস,ওঠে গ্রাম বাংলার সকল পণ্য…
যেমন-
★ বাচ্চাদের খেলনা
★ বিভিন্ন লোভনীয় খাবার
★ চেয়ার,টেলিব সহ সকল আসবাবপত্র
★ নদীর মাছের বিভিন্ন আইটেম
Processing: IMG_20250210_152910_741.jp
★★ যোগাযোগ ব্যবস্থা-
লক্ষ্মীপুর জেলার কেন্দ্রবিব্দু ঝুমুর গোল চত্তর হতে ৩৬ কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর রামগতি মহাসড়কে জমিদারহাট বাজারের পরে আশ্রম বাজারে অবস্থিত।
ঝুমুর থেকে ভড়া ১০০ টাকা।





