ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণ অঞ্চলগুলোতে প্রতিদিন সর্বমোট প্রায় ৪৫টি স্থানে লঞ্চগুলো চলাচল করে ।
পড়ন্ত বিকেলে বুড়িগঙ্গার নদীর সৌন্দর্য
যেমনঃ ভোলা(কালিগঞ্জ), চরফ্যাশন(বেতুয়া), হাতিয়া, বরিশাল,চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ইত্যাদি স্থানে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন সময়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
ভোলা জেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য টার্মিনালে দাঁড়িয়ে আছে “আসা-যাওয়া - ০২”
একইভাবে বিভিন্ন স্থান থেকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে আসে । ভোরবেলা যখন ঘড়ির কাঁটা চারটা বাজে তখনই ভেঙ্গে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালের নীরবতা । কারণ তখন দক্ষিণ অঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকা গামী লঞ্চ গুলো সদরঘাটে পৌঁছে যায়। লঞ্চগুলো সদরঘাটে পৌঁছানোর সাথেই মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে এই নদী বন্দর এবং জীবিকার ব্যস্ততা ছড়িয়ে পড়ে সমগ্র নদী বন্দরে।
Location: Sadarghat Launch Terminal


