ময়মনসিংহের কুমড়া পাতার চ্যাঁপার পুলি।
কুমড়া পাতার চ্যাঁপার পুলি পছন্দ করে না এমন মানুষ আমাদের ময়মনসিংহ জেলায় খুব কমই পাওয়া যাবে। এই পুলির কথা শুনলে জিভে জল চলে আসে। চ্যাঁপার এই পুলি খেতে খুব মজাদার হয়। কেউ জাল খায় আবার কেউ কম জাল দিয়ে খাই।মূলত জাল বেশি দিয়েই এই পুলির স্বাদ বেশি পাওয়া যায়। চলুন জেনে নিই কিভাবে তৈরি করা যায় এই পুলি।।
উপকরণ : কুমড়া পাতা, চ্যাপা শুঁটকি ৬-৭টা পেঁয়াজ কুচি আধাকাপ, রশুন কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫ টা+
, মরিচ গুড়া, হলুদ ঘুড়া, ধনে গুড়া, লবণ পরিমান মতো। শর্ষে তেল পরিমান মতো।
*প্রথমে নিয়ে নিলাম কিছু কুমড়ো পাতা
তার নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, রশুন কুচি, কাঁচামরিচ ফালি,চ্যাঁপা শুঁটকি।
তার আবার নিয়ে নিবো মরিচগুড়া, হলুদগুড়া,ধনিয়াগুড়া,লবণ পরিমানমতো
প্রণালী : প্রথমে চ্যাপা শুঁটকি ভালো করে ধুয়ে নিতে হবে।পেঁয়াজ রশুন টুকরো করে নিতে হবে। তার পর অল্প পরিমান পেয়াজ হালকা তেলে বাজতে হবে।
এবার চ্যােপা শুঁটকি, রশুন, পেয়াজ, হলুদ গুড়া, মরিচ গুড়া,ধুনে গুড়া সবগুলো একসাথে তেলে বাজতে হবে।
মশলাগুলো যখন হালকা বাজা হবে তখন পরিমানমতো পানি দিয়ে ভুনা করে নিতে হবে। ঘন ঘন চামচ দিয়ে নাড়তে হবে যাতে মশলা না পুড়ে যাই। মশলা ভুনা হয়ে গেলে চুলা থেকে কড়াই নামিয়ে নিতে হবে।
*এবার একটা কড়াইয়ে তেল দিতে হবে তেল গরম হলে
কুমড়ো পাতায় মশলা ভুনা দিয়ে পাতা টা ভালো করে মুড়িয়ে নিতে হবে।
যাতে পাতার বাজ না নস্ট হয়।এবার মশলা মুড়ানো পুলিটি কড়াইয়ে দিয়ে চামাশচ দিয়ে চাপ দিয়ে রাখতে হবে।
কিছু খন পর যখন পুলির এক পাশ হয়ে যাবে তখন পুলিটি আমার ওল্টিয়ে দিতে হবে।
কিছুখন পর দেখা যাবে পাতার দুইপাশ হয়ে গিয়েছে। পুলিটি কে মচমচে করে নিয়ে হবে। মচমচে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
#Bangladeshlocalguide
#BDLG










