পুরান ঢাকার মানুষের ঐতিহ্যবাহী খাবার "পনির"

পুরান ঢাকার অলি গলিতে কমন একটা খাবার দেখা যায় পনির। এই পনির হচ্চে পুরান ঢাকার মানুষের ঐতিহ্যবাহী একটি খাবার।

ক্যাপশনঃ পুরান ঢাকার অলি গলিতে ঠিক এভাবেই পনির বিক্রয় করা হয়।

মুলত এই পনির গুলা আসে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে। অন্য জেলায়ও পনির তৈরি করা হয়, কিন্তু কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের পনিরের স্বাদ সবচেয়ে ভালো। পুরান ঢাকার অলি গলিতে ২ধরনের পনির পাওয়া যায়, একটি হচ্চে লবন যুক্ত অন্যটি লবন ছাড়া।

ক্যাপশনঃ পনিরের বার / জমানো পনিরের টুকরা।

পনির কীঃ

পনির একটি স্নেহ জাতীয় খাদ্য উপাদান, যা তৈরির মূল উপাদান হলো দুধ। সাধারণত গরু, মহিষ, ছাগল বা ভেড়ার দুধ দিয়ে এই দুগ্ধজাত খাদ‍্য পনির তৈরি করা হয়ে থাকে।

গরুর এবং মহিষের দুরের পনিরের স্বাদ ভালো।

ক্যাপশনঃ আমার হাতে ৫০ গ্রাম পনির কাগজে ছোট ছোট পিস করা।

পনিরের পুষ্টিগুণঃ

একাধিক কেস স্টাডিতে দেখা গেছে ১০০ গ্রাম পনিরে রয়েছে কম করে ১৮.৩ গ্রাম প্রোটিন, ২০.৮ উপকারি ফ্যাট, ২.৬ গ্রাম মিনারেল, ১.২ গ্রাম কার্বোহাইড্রেট, ২৬৫ কেসিএল এনার্জি, ২০৮ এমজিএস ক্যালসিয়াম, ১৩৮ এমজি ফসফরাস।

পনিরের তৈরি খাবারঃ

সাধারণত পুরান ঢাকার মানুষ শুধু পনির খায় এবং পনির দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্চে, পনিরের বাকর খানি,পনিরের সমুচা.পনিরের চা, কেউ কেঊ রুটির সাথেও পনির খায়।

পনিরের দামঃ

পুরান ঢাকায় বতমানে পনিরের কেজি ৭০০-৮০০ টাকা।

#BDLG #Localguideconnect#Localguide#Bangladesh

70 Likes

ধন্যবাদ পনির নিয়ে লিখার জন্য । আমার কাছে ভাজা / পোড়া দেয়া পনির বেশি মজা লাগে পোলাও / বিরিয়ানির সাথে খাইতে @Papel_Mahammud

6 Likes

পনির কি জিনিস ঠিক চিনতে পারলাম না।

3 Likes

Nice and useful post. Thank you for sharing with us. @Papel_Mahammud

4 Likes

অনেক দিন দেখেছি খাই নাই কখনো। আপনার পোস্টে বিস্তারিত জেনে ভালো লাগলো , পরবর্তীতে খাবো ইনশাআল্লাহ। @Papel_Mahammud ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

4 Likes

ধন্যবাদ ভাই @MahabubMunna

আপনার সুন্দর মন্তবের জন্য। আমারও ভালো লাগে ভাজা পনির, তবে পনির চা একটু বেশিই ভালো লাগে আমার :blush: :smiling_face_with_three_hearts: :drooling_face: :drooling_face:

3 Likes

পনির একটি স্নেহ জাতীয় খাদ্য উপাদান, যা তৈরির মূল উপাদান হলো দুধ। সাধারণত গরু, মহিষ, ছাগল বা ভেড়ার দুধ দিয়ে এই দুগ্ধজাত খাদ‍্য পনির তৈরি করা হয়ে থাকে। @Aslam_hossain

3 Likes

ভাই, আপনার সাথে একদিন ঘুরতে হবে শুধু খাওয়ার জন্যে।

2 Likes

so yummy lookin :slightly_smiling_face:

2 Likes

পনির এর বাকরখানী আমার খুব প্রিয়।

ধন্যবাদ @Papel_Mahammud সুন্দর একটি পোষ্ট করার জন্য।

1 Like

@Papel_Mahammud ভাই পুরান ঢাকার খাবার মানেই ঐতিহ্যবাহী, সুস্বাদ ও বাহারী মানের, পুষ্টিকর খাবারের তথ্য আমাদের সংগে ভাগ করার জন্য ধন্যবাদ

Thanks for Your comment Vabi @TajkiyaNijami

1 Like

ট্রাই কইরেন ভাই @KhokonSharker

অনেক পুষ্টিকর একটি খাবার।

দাওয়াত রইলো ভাই @MonirHB

চলে আসেন একদিন

1 Like

Thank you… @Teacherandmom

It looks so tasty!

1 Like

@Papel_Mahammud ছোটবেলায় এটা আমার অপছন্দের খাবার ছিল। এখন বেশ ভাল লাগে। ভাল লাগলো লেখাটা।