সালাম নগরের একুশে মেলা !

বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম একটি নাম ভাষা শহিদ আবদুস সালাম।মূলত ওনার স্মৃতিচারণেই প্রতিবছর ২১ শে ফ্রেব্রুয়ারি ভাষা শহিদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে একটি মেলা অনুষ্ঠিত হয়।

(মেলা প্রাঙ্গন- Photo Credit- MD Rakibul Islam)

মেলা যেখানে হয়-

ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগর গ্রামে সাবেক (লক্ষণপুর)।ফেনী নোয়ালখালী হাইওয়ে থেকে মাতু ভূঞা ব্রিজের একটু আগে ডান দিকে সালাম নগরের রাস্তা।রাস্তা থেকেই ভাষা শহিদ স্মৃতি জাদুঘর দেখা যায়।মূলত মেলা চলা কালে জাদুঘর প্রাঙ্গন থেকে ফেনী ছোট নদীর তীর ধরে একবারে রাস্তা পর্যন্ত চলে আসে।

মেলা উপলক্ষে ওখানে আয়োজন করা হয় একটি বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।ফেনী জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রা এখানে অংশ নেয়।এই অনুষ্ঠান আয়োজন করা হয় ওখানে শহিদ সালাম স্মরণে নির্মিত শহিন মিনার প্রাঙ্গনে।অনুষ্ঠান শেষে ওখানে পুরষ্কার বিতরণী হয়।

[ছবি-বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান]

মেলা-
মেলায় প্রচুর মানুষের জনসমাগম হয়।একবারে ভোর বেলা প্রভাত ফেরীর সাথেই শুরু হয় মূলত মেলার কার্যক্রম।আর তা চলে
একবারে সন্ধ্যা পর্যন্ত।পরের দুই দিনও মেলা উদযাপন হয়।আর তখনও মানুষের ভীড় লেগেই থাকে।

[ছবি- মেলা উদযাপন]

মেলা উপলক্ষে ওখানের আশেপাশে খুব ভালোমত সাজানো হয়।আর ওখানে অনেক বিক্রেতার সমাগম হয়।বিভিন্ন ধরণের খাবার নিয়ে বসে আশেপাশের অনেক গ্রামের মানুষ।অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা উভয়েই আসে।

মেলায় অনেক ধরণের খাবারে মধ্য অন্যতম হলো খৈ, মুড়ি, মুড়কি, মিঠাই,রসগোল্লা,ছানা,আইসক্রিম,শরবত ইত্যাদি সহ অনেক কিছু।বেশিরভাগ খাবারই স্থানীয় মানুষরা তৈরি করে।

মেলায় ছোট ও বড়দের আকর্ষণ করতে বসে নাগরদোলা,বাইক স্ট্যান্ট শো,চাকতি নিক্ষেপ খেলা, হাতি-ঘোড়া রাইড ইত্যাদি। আর বিশেষ করে অনেক ধরণের খেলনার দোকান বসে, যেখানে বড়দের হাত ধরে ছোট বাচ্চাদের ভীড় লেগেই থাকে।


পাশেই নদীর তীরে অনেকে বসে সময় কাটায়।বিশ্রাম নেয়।মেলা প্রাঙ্গন থেকে অল্প একটু দূরত্বে ভাষা শহিদ সালামের বাড়ি।ওখানে অনেক মানুষ যায় আর দেখে আসে।

মেলার সময়ও ভাষা শহিদ স্মৃতি গ্রন্থাগার খোলা থাকে।আর তখনও বই নিয়ে ওখান থেকে অনেকে পড়ে।আর পাশাপাশি স্মৃতি জাদুঘরও তখন খোলা থাকে।তবে মানুষের চাপ সামাল দিতে কিছু ক্ষেত্রে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়।

শেষ কিছু কথা,
মেলা বাঙাণির প্রাণের উৎসব।যুগ যুগ ধরে নানা উপলক্ষে আমাদের দেশে পালিত হয়ে আসছে মেলা।আর মেলা উদযাপনের জন্য বিশেষ দিনই মূলত লক্ষ্য করা হয়।এজন্যই একুশে মেলা উদযাপন হয় এখানেও।যদিও পরিসর এখনও অনেক ছোট।কিন্তু এই মেলা উদযাপন ও বাঙালির চিরচেনা সত্ত্বা কে স্মরণ করিয়ে দেয় সবাইকে।

#Localfestival

#bdlgwritingcontest # bdlg200 #200meetup

13 Likes