শীত কালের খুব সুস্বাদু ভাপা পিঠা।

আমাদের বাংলাদেশে শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় ভাপা পিঠা তার মধ্যে অন্যতম। চাউলের আটা,খেজুরের গুড়, লবন,কিসমিস, খেজুর ও নারিকেলের কুচি এর সংমিশ্রণে তৈরি হয় এই পিঠা। যা শীতকালে সকালে এবং রাত্রে বিভিন্ন ধরনের রেস্তোরাই পাওয়া যায়।

তৈরি ভাপা পিঠা।

ভাপা পিঠা তৈরীর উপকরণঃ যেকোনো ধরনের ঊষা চাউল ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর চালগুলি ছেঁকে রোদ্রে ভালোভাবে শুকাতে হবে। শুকানোর পর চাউল গুলি গুড়া করতে হবে এবার চালনী দিয়ে চেলে নিতে হবে।

এবার হালকা পানি এবং লবণ দিয়ে সে আটা গুলো নাড়াচাড়া করতে হবে। ছোট্ট একটি খুরিতে হাপ খুরি আটা নিতে হবে তারপর তার পর নারিকেলের কুচি, খেজুর ও কিসমিস দিতে হবে তারপর কিছু আটা দিতে হবে এবার খেজুরের গুড় দিয়ে আবার অতি অল্প আটা দিতে হবে এবার নরম একটি কাপড় দিয়ে খুরির মাথা ঢেঁকে দিতে হবে।

নারিকেলের কুচি।

খেজুরের গুড়।

এবার পাতিলে পানি দিয়ে ফুটাতে হবে এবং যেখান দিয়ে বাস্প বের হবে সেখানে সেই খুরি টি বসাতে হবে এবার ২-৩ মিনিট রাখার পরে তৈরি হবে ভাপা পিঠা।

35 Likes

শীতকালে আমার খুব প্রিয় একটা পিঠা।

খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন @Aslam_hossain । দেখেই আবার খেতে ইচ্ছে করছে।

5 Likes

শীতকাল আর ভাপা পিঠা জমে ক্ষীর @Aslam_hossain @

3 Likes

শীতকাল মানেই পিঠা-পুলি আর তার মধ্যেই ভাপা পিঠার তো তুলনা হয় না, ধন্যবাদ ভাই লেখার জন্য

2 Likes

Every winter time my grandmother made this Pitha, I miss my childhood. @Aslam_hossain thanks for sharing this post.

1 Like

ধন্যবাদ, অনুভূতি প্রকাশ করার জন্য।

প্রতি শীতে এই ভাপা পিঠা বাংলাদেশের একটা ঐতিহ্য। ধন্যবাদ এর সম্পর্কে লেখার জন্য

1 Like

@Aslam_hossain

Ein schönes Rezept und es sieht gut aus :+1:

1 Like