দীর্ঘ প্রায় ২ মাসের ফুটবল যজ্ঞ শেষে অবশেষে আজ পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়া শহীদ আঃ খালেক স্টেডিয়ামে জেলা পর্যায়ের মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। উক্ত খেলায় জয় স্পোর্টিং ক্লাব, রংপুরকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ওয়ান্ডারার্স ক্লাব, কুষ্টিয়া।
প্রাইজমানি: চ্যাম্পিয়ন দল = ৩ লক্ষ টাকা এবং রানারআপ দল = ২ লক্ষ টাকা।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি জনাব মেজবাহ উদ্দিন, সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সভাপতিত্ব করেন, জনাব এডভোকেট আসিফ শামস রঞ্জন, মেয়র, বেড়া পৌরসভা। উক্ত খেলার সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাননীয় ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু সাহেব।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বেড়া পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থা মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন শুরু করে। এই প্রতিযোগিতায় ১৫ টি জেলা হতে মোট ১৬ টি পুরুষ দল অংশগ্রহণ করে এবং সারাদেশ থেকে আগত বিভিন্ন জেলার প্রমিলা দলের ৮টি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিস্তারিত: বেড়া শহীদ আঃ খালেক স্টেডিয়াম





