কাজীর ভাত। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী খাবার।

প্লেটে হরেক রকমের ভর্তার ও পুটিমাছ ভাজা দিয়ে সাজানো খাবার - কাজীর ভাত।

দেখতে সাধারণ ভাতের মতো দেখা গেলেও এর স্বাদ-গন্ধ সাধারণ ভাতের থেকে সম্পুর্ন আলাদা।

এ ভাতের মূল আকর্ষণ হলো নানান রকমের ভর্তা ও কড়া ভাজা ইলিশ / পুটিমাছের সাথে পরিবেশন।

বিশেষ এক পদ্ধতিতে রান্না করা হয় এ ভাত যার কারনে স্বাদ-ঘ্রান ব্যাতিক্রম।
গ্রামের মানুষ সাধারন রান্না ঘরের চুলার কাছে একটা মাটির হাঁড়ি পানিভর্তি করে রাখে এবং প্রতিদিন ভাত রান্না করার সময় চাল যখন হালকা সেদ্ধ হয় তখন সেখান থেকে এক/দুই মুঠ পরিমান চাল উঠিয়ে হাঁড়ির মধ্যে জমা করে রাখে।
এভাবে প্রতিদিন এক/দুই মুঠ করে জমা করতে করতে যখন একবার রান্না করার পরিমান হয়ে যায় তখন সেটা রান্না করা স্পেশাল রেসিপি হিসেবে সবাই মিলে পরিবেশন করে।

একবার রান্না করার পরিমান চাল হতে প্রায় ৭-১০ দিন সময়ের প্রয়োজন হয় সাথে এ ভাতের আলাদা স্বাদ তৈরি করতেও ৭-১০ দিন সময় চাল ভিজিয়ে রাখতে হয়। এ দুই দিক বিবেচনা করে চাল জমানোর প্রক্রিয়া এমনভাবে তৈরি করে নিয়েছে গ্রামের সাধারণ মানুষ।

চাল যখন রান্না করার উপযোগী হয় তখন, অনেক রকমের ভর্তার আয়োজন করে সাথে ইলিশ,পুঁটি / যে কোন মাছ কড়া করে ভেজে সাথে কাজীর ভাত রান্না করে।
কাজীর ভাতের স্বাদ হালকা টক এবং এর ঘ্রানটা একদম আনকমন।

অনেকেই খুব শখ করে এ স্পেশাল খাবার খেয়ে থাকে।
আর এ খাবারটি বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে বেশি পরিচিত /প্রিয়।

এ খাবারে অনেক ধরনের পুষ্টিগুনও রয়েছে।

দেশের অনেক জেলার মানুষ এই বিশেষ ভাত সম্পর্কে একদম অজ্ঞ।

যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী খাবার সেহেতু সবাই ট্রাই করে দেখতে পারেন।

ছবিটি দুই বৎসর আগে আমার বোন তুলেছিলো।
তখন লেখালেখির আইডিয়া না থাকায় বাড়তি কোন ছবি তোলা হয়নি এবং আপনাদের দেখাতে পারলাম না।
এজন্য দুঃখ প্রকাশ করছি।

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
সাথে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন।
ধন্যবাদান্তে:-বাংলাদেশ লোকালগাইডস’র সদস্য @KhanSayfullah

43 Likes

আপনার এলাকায় গেলে কি এই খাবার খাওয়া যাবে? কখনো দেখিনি এই খাবার

5 Likes

বাংলার হারিয়ে যাওয়া অনেক কিছু আপনি তুলে ধরেন খালি মাঝে মাঝে একটু পাগল হয়ে যান এই আর কি । কাজির ভাত অনেক ছোট থাকতে খাইছিলাম কিন্তু গন্ধের কারনে খাই নাই আর পরে । @KhanSayfullah চালিয়ে যান নতুন এমন কিছু দেখার অপেক্ষায়

14 Likes

আমরা বলতাম কাঞ্জির চালের ভাত বা ঝাউ, একটু টক টক স্বাদ ছিলো। ছোট বেলায় খেয়েছি সেই অনেক দিন আগের কথা।

6 Likes

দেখেই জিভে জল চলে এলো, এখন কি করি? :yum:

4 Likes

@KhanSayfullah গন্ধটা কি পান্তা ভাতের মতো ?

4 Likes

অবশ্যই @Mazharul_BDLG ভাই।

একসময় বেড়াতে যাইয়েন দাওয়াত তো কবেই দিয়েছি। এটার স্বাদ টেস্ট করানোর চেষ্টা করবো।

3 Likes

অসংখ্য ধন্যবাদ @MahabubMunna ভাই চেষ্টা করবো সবসময়।

আর আমি মাঝেমধ্যে বেশি আবেগী হয়ে পড়ি তখন এমনটা হয়ে যায় এজন্য অত্যন্ত দুঃখিত।

ভবিষ্যতে আর হবেনা ইনশাআল্লাহ।

4 Likes

হ্যা @MonirHB ভাই, এর স্বাদ একটু টক টক।

আমি খাইনা আমার কাছে তেমন ভালো লাগেনা।

3 Likes

@KhanSayfullah অনেক সুন্দর একটা পোস্ট, ভালোবাসা রইলো :heart: :heart: :heart:

4 Likes

@KhanSayfullah

যদিও আগে কখনো খাইনি,তবে আপনার পোস্ট দেখে টেস্ট করার ইচ্ছে জাগলো,ধন্যবাদ ভাই এমন ব্যতিক্রম পোস্ট করার জন্য।

3 Likes

প্রথম ছবিটা দেখে জীভে পানি চলে আসছে :heart: :sparkling_heart: :heart: :sparkling_heart: @KhanSayfullah ধন্যবাদ এতো ভালো ছবি আর লেখা শেয়ার করার জন্য,

2 Likes

ভাবীকে বলে শুরু করে দিন :grin:

ভাত নাহয় অন্যদিক খেয়ে নিয়েন, আজকে ভর্তা ই চলুক।

ধন্যবাদ @Jamal_hossain ভাই। :gift_heart:

2 Likes

ধন্যবাদ @Shakilbd0 ভাই :gift_heart:

2 Likes

একদিন খাওয়ার খুব ইচ্চা @KhanSayfullah ভাই।

3 Likes

ধন্যবাদ @Mdsakilmridha40 ভাই দাওয়াত রইলো :gift_heart:

2 Likes

ধন্যবাদ @Ayeshashimu আপু।

ভর্ার প্রতি সবসময় একটু অন্যরকম আকর্ষণ কাজ করে।

2 Likes

আপনার লেখার মাধ্যমে আমার না জানা ঐতিহ্যবাহী খাবার সর্ম্পকে জানতে পারলাম। এত সুন্দর লেখার জন্য ধন্যবাদ

2 Likes

দওয়াত রইলো ভাই @NasimJ :gift_heart:

2 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই :gift_heart:

1 Like