বিজয়সিংহ দিঘী, ফেনী।এটি ফেনীর ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহের অন্যতম একটি। মহিপাল থেকে দক্ষিণ-পশ্চিম কোনে ফেনী সার্কিট হাউজ এর সামনে অবস্থিত।পায়ে হেঁটে গেলে ৪/৫ মিনিট বা অটোরিকশায় গেলে ১০/১৫ টাকা লাগতে পারে। অন্যান্য বাহন নিয়ে গেলেও সেখানে পার্কিং-এর সুব্যবস্থা রয়েছে।
দিঘীর দক্ষিণ-পূর্ব কোণ
প্রায় প্রতিদিন বিকেলে দর্শনার্থীরা আসলেও পাবলিক হলিডেইতে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বিশেষত শুক্রবার বিকেলে জমজমাট হয়ে ওঠে। ব্যস্ত জীবনের ক্লান্তি ঘোচাতে মহান রবের অপরুপ সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে সবাই।
দিঘীর দক্ষিণ-পূর্ব পাশ থেকে তোলা ছবি
দিঘীর চারপাশে উঁচু পাড় আর সবুজ গাছ-গাছালির সমারোহ এটিকে আরও বেশি আকর্ষণীয় করে রেখেছে।দিঘীকে ঘিরেঅনেকগুলো ফুসকা-চটপটি আর আইসক্রিম এর দোকান গড়ে উঠেছে। দিঘীরপাড়ে বসে পরিবার-পরিজন,প্রিয়জনদের নিয়েফুসকা খাওয়ার অনুভূতি বেশ রোমাঞ্চকর হতে পারে।
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আমার মতো যেকোনো দোকানে বসে ঠান্ডা পানীয়, আইসক্রিম খেয়ে নিতে পারেন।
*দিঘীর উত্তর-পূর্ব কোনে একটি মসজিদ রয়েছে। সেখানে পৃথক অযুখানাসহ মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।



