বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর)

গত ২৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে গিয়েছিলাম সোনারগাঁও লোকশিল্প যাদুঘরে। শিশুদের প্রাচীন ঐতিহ্য ও লোকশিল্প দেখানো উদ্দেশ্য ছিল। সেখানে পৌছে দেখি ‘মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২২’ চলছে।

সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় তিনশত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানী আমলের পটভুমিতে আমাদের সোনালি ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেয়া হয়েছিল সোনারগাঁকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালি অতীতের কাছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

অবস্থান: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায়। রাজধানী ঢাকা থেকে ২৫ কিলোমিটার পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। ঢাকা থেকে মাত্র ১ ঘন্টার দুরত্ব।

গৌড় গোবিন্দ ১৩০০ শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ড রাজ্য গৌড়ের শাসক। তার নাম গোবিন্দ; এর সাথে রাজ্যের নাম গৌর সংযুক্ত হয়ে ‘গৌর গোবিন্দ’ নামে অভিহিত।

12 Likes

Very informative post :ok_hand:

@IshtiakAhmed

1 Like

ধন্যবাদ আপনাকে

@BiplobKumerGope

1 Like