একটি গ্রামীণ মেলার চিত্র: শাহ ইরানি মেলা

আপনাদের কুড়িখাই মেলা সম্পর্কে জানানোর পরে আজ আপনাদের জানাবো শাহ ইরানি মেলা সম্পর্কে।

ইতিহাস: নরসিংদী জেলার বেলাব উপজেলার হাবিশপুর গ্রামে হজরত শাহ ইরানির মাজারকে কেন্দ্র করে এই মেলা আয়োজন করা হয়ে থাকে। জানা যায় শাহ ইরানি ইরান এর অধিবাসী ছিলেন। শাহ ইরানি ১৩০৩ সালে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। অনুমান করা হয় ১৩৫০ সালে তিনি মৃত্যুবরণ করেন। শাহ ইরানির মাজার অনেক প্রাচীন স্থাপত্যের স্বাক্ষর বহন করে। মাজারের পাশে পূর্ব দিকে একটি বিশাল দীঘি রয়েছে। ইতিহাস অনুযায়ী তৎকালীন রাজা এই দীঘি খনন করেন। সারা বছর এই দীঘি পানিতে পরিপূর্ণ থাকে ।
মজার ব্যাপার হল, এই শাহ ইরানির নামের মাজার ও মেলার নামে এখন এই হাবিশপুরের নাম লোকমুখে শাহ ইরানিতে পরিণত হয়েছে।
মেলার বিস্তারিত: শাহ ইরানির মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বাংলা বর্ষের ফাল্গুন মাসের পূর্ণিমায় এই মেলা উদযাপন করা হয়ে থাকে। মাজারের সামনে ও পশ্চিম দিকে মেলায় দোকান বসে।

[ছবি: কাঠের চামচ।]

[ছবি: গ্যাস পূর্ণ বাচ্চাদের খেলনা বেলুন।]

[ছবি: বাচ্চাদের খেলনা।]

পুরো মেলা জুড়েই বিভন্ন স্টলে খাবার, পানীয়, তৈজসপত্র, আসবাবপত্র, স্থানীয় পণ্য, জিলাপি, আচার, মেয়েদের হাতের চুড়ি, কানের দুল, বাচ্চাদের খেলনা, মুড়ি, চিংড়ি ভাজা, মোরব্বা, আচার, গ্রিলড চিকেন, চিতই পিঠা , ভাপা পিঠা, বিভিন্ন গাছ পাওয়া যায়। মেলার মূল স্টলের সারি মাজারের পশ্চিম দিকের জমিতে। একদম পশ্চিম পাশে মুড়ি, জিলাপি, কদমা, খই ও হালিমের দোকান বসে।

[ছবি: জিলাপি (উপরে), কদমা (নিচে বামে), খই (নিচে ডানে)]

[ছবি: চিংড়ি ভাজা।]

এর পূর্ব দিকে কাঠের আসবাব পত্রের দোকান বসে। সাথে নানানরকমের বিনোদনের আসর বসে। মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে চরকি। মেলার এই পাশে গেলে দেখা যাবে ছেলেমেয়েরা চরকিতে চড়ছে। মেলার চরকিতে চড়া যে কেউই উপভোগ করে। চরকির পাশেই সার্কাসের দেখা মেলে। সার্কাসে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো লাগে মোটরসাইকেলে স্টান্ট। একটা গোল আবদ্ধ জায়গায় মোটরসাইকেল দিয়ে স্টান্ট করা হয়।

[ছবি: পাটির দোকান।]

[ছবি: দোকানে সাজিয়ে রাখা আচার।]

মেলার মধ্য ভাগে দেখা মিলবে মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র। চুড়ি, কানের দুল, নাকফুল সহ বিভিন্ন পণ্য। মেলার একপাশে বাঁশের বাঁশি ও একতারার দোকান দেখে ভালো লাগল। দোকানটির বাঁশের বাঁশি, একতারা দেখতে অনেক ভালো দেখাচ্ছিল।

[ছবি: বাঁশি (উপরে), একতারা (নিচে)]

মেলার পূর্ব পাশে মাজারের সাথে দেখতে পাওয়া গেল ফলের দোকান।

[ছবি: ফলের দোকান।]

এর সাথেই ফলের চারা, ফুলের চারা, সবজির চারা ও ঔষধি গাছের দোকান।

[ছবি: ফল ও ফুলের চারা। ]

[ছবি: পানের দোকানে সাজিয়ে রাখা পান।]

এই মেলায় প্রচুর লোক সমাগম হয়।
যেভাবে যাওয়া যায়: ঢাকা থেকে সিলেটগামী যেকোনো বাস দিয়ে ঢাকা-সিলেট হাইওয়ের পাশে নরসিংদী জেলার মরজাল বা বারৈচা নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিক্সা দিয়ে বেলাব হয়ে পোড়াদিয়া বাজারে আসতে হবে। পোড়াদিয়া বাজার থেকে সিএনজি অটোরিক্সা বা রিক্সা দিয়ে হাবিশপুর শাহ ইরানি মেলায় যাওয়া যাবে। যদি কেউ মোটর সাইকেলে বা প্রাইভেট কার দিয়ে আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন। গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে।

19 Likes

Village fair is Bengali culture. Shah Irani Mela also Bengali traditional culture. Well described post. @ReazulIslamDolan thanks for introducting this unknown village fair to entire world.

1 Like

ধন্যবাদ। @MehadeHasan এই মেলায় কোনো এক বছর সময় করে ঘুরতে আসবেন।

1 Like

@ReazulIslamDolan I accept your invites. Thanks for your love & support.

1 Like

সুন্দর উপস্থাপনা , একদম ছোটকাল থেকে এই মেলায় যাওয়া হয় কিন্তু এই বছর আমার যাওয়া হলো নাহ ।

1 Like

@FahadPapon এ বছর অন্যান্য বছরের মত ঘুরতে পারি নাই। তাড়াতাড়ি চলে আসছি।