সময়টা ছিল 2017 সাল। বন্ধুদের সাথে ঘুরতে যাই ভোলা। এটি ছিল আমার প্রথম লঞ্চ ভ্রমণ তখন লোকাল গাইড সম্পর্কে কিছুই জানতাম না। লঞ্চের গতিবেগ গতিবিধি গুগল ম্যাপ দেখে পর্যবেক্ষন করছিলাম। একসময় ঘোষের হাট লঞ্চ টার্মিনালে লঞ্চ থামে। ম্যাপ দেখলাম। ম্যাপে এই লঞ্চঘাটের নাম নেই। তারপর কিভাবে এই লঞ্চঘাট ম্যাপ এ যোগ করি নিজেও জানিনা, সাথে দুটি ছবি এড করেছিলাম।
এই পর্যন্তই শেষ। তারপর দু বছর পর গেল হঠাৎ একদিন গুগল ম্যাপ এর বিভিন্ন অপশন দেখতে গিয়ে দেখলাম আমার দেয়া ছবিতে 7k+ ভিউ।
কিছুটা অবাক হই। তারপর দেখলাম কিছু পয়েন্টস আছে এখানে। ভাবলাম কিছু তো একটা রহস্য আছে। এই রহস্য উদঘাটনের জন্য ইউটিউবে খোঁজ করলাম৷ এতে করে কিছুটা ধারণা পেলাম তবে স্পষ্ট না। তারপর ফেসবুকে এসে "Bangladesh Local Guides " গ্রুপটি পেলাম, গ্রুপে তখন 4000 এর মত মেম্বার ছিল । সেই থেকে পথ চলা শুরু। এখন ম্যাপে কন্ট্রিবিউট করা একটি নেশা।
#7yearsofBDLG #localguidesbd #BDLGCPC #ConnectContest #Bangladesh

