একটি গাছ ও আমাদের ১৫০তম মিটআপ

উত্তপ্ত রৌদ্রের মাঝে হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়ল একটি গাছ, গাছের নিচে গিয়ে আপনি বসলেন, এই কড়া রোদ্রে গাছের ছায়ায় প্রশান্তি অনুভব করছেন।

গাছে কয়েকটা ফলও দেখতে পেলেন, একটা ফল খেয়ে এক চমৎকার প্রশান্তিটা লাগছে এই গরমের মাঝে।

সেই গাছের নিচে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে আপনার মনে পরল ঠিক ৮/১০ বছর আগে এই জায়গাতেই আপনি কয়েকটি গাছ লাগিয়ে গিয়েছিলেন। মস্তিষ্কের উপর একটু চাপ দিয়ে, তার গতি একটু বাড়িয়ে আপনি ঠিক বুঝতে পারলেন, যে গাছের নিচে বসে আছেন, সেটি ৮/১০ বছর আগে আপনিই লাগিয়েছিলেন।

নিঃসন্দেহে সেইসময় আপনার ভিতরে এক অসাধারণ অনুভূতি কাজ করবে।

হয়তো সেইও মূল্যবান অনুভূতির লোভেই আমরা আমাদের ১৫০ তম মিটআপে সিলেটের লালাখালে রোপন করে এসেছি কিছু গাছ।

28 Likes

Congratulations @Saddam_hosen and other bangladesh local guides .

So glad and happy to see all of you planting tree and let’s make our earth green .

Thank you for sharing warm greetings

7 Likes

গাছের কথা অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন @Saddam_hosen ভাই। গাছ না থাকলে আমরাও থাকবনা। সুন্দর ছবি আর বর্ণনা দিয়ে সাজানো পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

5 Likes

জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে বৃক্ষরোপণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটিকে অসংখ্য সাধুবাদ জানাই এরকম একটি উদ্যোগে সামিল হওয়ার জন্য ।

ধন্যবাদ @Saddam_hosen দাদা আমাদের সাথে এটি ভাগ করে নেয়ার জন্য।

হ্যাপি গাইডিং!

#WBLG

5 Likes

You’re welcome dear :blush: @Nyainurjanah

3 Likes

আপনাকেও ধন্যবাদ ভাই @MukulR

পরিবেশ রক্ষার কাজে, ক্ষুদ্র পরিসরে হলেও অতীব গুরুত্বপূর্ণ এই পদক্ষেপে আমি অংশগ্রহণ করতে পেরেছি।

4 Likes

Dear @Saddam_hosen , thanks for your post . Tree plantation have Ecological & Environmental Value.Trees contribute to their environment by providing oxygen, improving air quality.

Thanks for share your experience with us.

If you have free time , you can view my previous post , i hope you like

Love from Old Dhaka.

3 Likes

Big thanks to Bangladesh Local Guides community for take great initiative like tree plantation!!! @Saddam_hosen thanks for represent this information to this platform.

1 Like