পতেঙ্গা সমুদ্র সৈকতে সংক্ষিপ্ত ভ্রমণ এবং সুস্বাদু কাঁকড়া ভাঁজা

আমাদের সীতাকুন্ড ভ্রমনে হঠাৎ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পপনা করা হয়। এতে অবশ্য ভ্রমণে অনেকটা সতেজতা ফিরে এসেছিলো সাথে মজাদার রাতের আড্ডা আর ঘুরাঘুরি। আমাদের নিজস্ব প্রাইভেট কার ভাড়া থাকায় সেই ভ্রমন অনেকটা সহজ হয়ে গিয়েছিলো। বিকাল শেষে সীতাকুন্ড থেকে বের হয়ে সন্ধ্যা কিছুটা পর পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌছা।

যারা চট্টগ্রাম শহরে বা আশপাশে থাকেন, তাদের জন্য তো এক বিশাল সৌন্দর্য পুরস্কার পাওয়া। কারন পতেঙ্গা সমুদ্র সৈকত অসাধরণ। আর দিনের পতেঙ্গা থেকে রাতের পতেঙ্গার সোন্দর্য তুলনা করার মত। তাই আমাদের সময় আর সুযোগ দুটিই রাতের পতেঙ্গা দেখার রাস্তা করে দিয়েছিল।


বাধানো-গোছানো সমুদ্র পাড়, আলোকসজ্জা, স্ট্রিট ফুড, আড্ডা দেওয়ার এক বিশাল আয়োজন সেখানে। সেটা সব বয়সী এবং সকল রুচির মানুষের সাথে মিলে যায়। উত্তাল সমুদ্রের ঢেউ, দূরের সারি সারি নোঙর করে রাখা জাহাজের আলো, সাথে সতেজ করা বাতাস আমাকে মুগ্ধ করেছে।সেই সময়ে মনে হইয়েছিলো যেনো এখানে থেকে যাওয়ার জন্যই এসেছি আর মিশে যাই এই সমুদ্রে, আর সতেজ করা বাতাসে।

সেখানে দেখা মিলে হরেক রকমের স্ট্রিট ফুডের। ঝাল মুড়ি, হরেক রকম ভাজা পুড়া, চটপটি, ফুচকা থেকে শুরু করে চা- নাস্তা সবই পাওয়া যায়। তবে সেখানে আলাদা নজর কারতে সক্ষম হয় নানা রকম রেসিপি আর উপাদানে তৈরী করা কাঁকড়া ভাজা।ওখানকার খাবারের প্রধান আকর্ষণ হলো এই সামুদ্রিক কাঁকড়া। যদিও কাছাকাছি বিভিন্ন রেস্তোরাতেও এগুলো পাবেন তবে এখানে সমুদ্রের পারে সদ্য ভাজা কাকড়ার স্বাদ নেওয়া অনুভুতিটা একটু অন্যরকম।

রেসিপি বা প্রস্তুত প্রনালী এবং উপাদানের মান অনুসারে প্লেট প্রতি এর মূল্য হচ্ছে ৮০-১৫০ টাকার মতো। যা আমার কাছে কিছুটা সহজলভ্যই মনে হয়েছে।

শুনেছি রাত বাড়ার সাথে সাথে উখানকার পর্যটন সংখ্যা নাকি বাড়তে থাকে। তবে সেটার নিজে চোখে দেখা বা অভিজ্ঞতা নেওয়া সময় আমাদের ছিলো না। আমাদের আবার হোটেলে ফিরার তাড়া সাথে রাতের খাবার এবং সীতাকুন্ডে পৌছানো। রাত ১০ টার দিকে তাই আমাদের সেখানকার ভ্রমণের সমাপ্তি ঘটে।বরাবরের মতো লোকাল গাইড @Mohammadalauddin এবং সবাইকে ধন্যবাদ এমন একটা ভ্রমণ পরিকল্পনা সাজানোর জন্য।

আমার সীতাকুন্ড ভ্রমনের প্রথম পর্বটা দেখে আসতে পারেন - A journey to the Sitakunda - Khoiyachora Waterfalls

হ্যাপী গাইডিং!

33 Likes

@ShafiulB ভাই কাঁকড়া ভাজা টা এত ভাল মানের এত কম দামে পাওয়া যায়. মজাও অনেক.ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্রমণ পোস্ট লেখায়. আগামীতে আরো সুন্দর একটা পোস্ট দেখার জন্য অপেক্ষায় রইলামl.

3 Likes

কাঁকড়া ভাজা সাথে মিট-আপ । দুর্দান্ত @ShafiulB দাদা ।

@PritishB দাদা , আমাদের এই রকম একটা পরিকল্পনা করলে কেমন হয় ?

হ্যাপি গাইডিং

7 Likes

সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে @ShafiulB

দাদা। আপনার ছবি গুলো দেখে বোঝা যায় সময়টি উপভোগ্য ছিল আপনাদের কাছে। আমাদের পশ্চিমবঙ্গে দীঘা তে সমুদ্র সৈকতে এরকম কাঁকড়া ভাজা পাওয়া যায়। আপনারা কলকাতা আসলে wblg এর তরফ থেকে খাওয়াবো আপনাদের। কি বলেন @KalyanPal দাদা?

6 Likes

@Mohammadalauddin অনেক অনেক ধন্যবাদ এতো সুুুন্দর কমেন্ট করার জন্য।

শীঘ্রই আরো কিছু পোস্ট নিয়ে হাজির হবো।

হ্যাপী গাইডিং!

2 Likes

Nice & informative post @ShafiulB . Thanks for sharing this post.

3 Likes

@ShafiulB দাদা আপনি অসাধারণ বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন পতেঙ্গা সমুদ্র্র্র্র সৈকত ও কাঁকড়া ভাজার ।

খুব ভালো থাকুন দাদা এপার বাংলা থেকে আমার ভালোবাসা রইল।

3 Likes

@PritishB দাদা আমি কিন্তু আছি.

3 Likes

@KalyanPal @PritishB দাদা আমাকে সঙ্গে নিও তোমাদের সাথে ।

3 Likes

Hi @ShafiulB , many many thanks for share this post with us. After seeing your Crab photos , i feel hungry …want to taste .

Thanks again vai .

1 Like

@PritishB @KalyanPal ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য। আসলেই সেই মূহুর্তে বাস্তব স্বাদ লেখায় প্রকাশ করা সম্ভব না।

যাইহোক আপনাদের দাওয়াত পেয়ে অনেক আনন্দিত। খুব তাড়াতাড়ি কলকাতা যেতে মন চাচ্ছে।

হ্যাপী গাইডিং!

2 Likes

@ShafiulB অনেক ভালো লিখেছেন ভাই । ছবিগুলো জোশ ছিল ।

1 Like

আমিও পতেঙ্গা সী বীচে গিয়ে লাইফের প্রথম কাঁকড়া ভাজা খেলাম। আসলেই এটা অনেক মজার।

ধন্যবাদ @ShafiulB ভাই সুন্দর পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য

1 Like