আমার প্রিয় লোকাল গাইড বিশ্বজিৎ দাদা পোস্ট দিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরাবাজারের শাহী বেনারসী মিষ্টি পান নিয়ে। আমি প্রায়ই নাজিরা বাজার যাই। এখানে বিভিন্ন খাবারের দোকানের মেলা যেন। বিশেষত বিরিয়ানী এর কাচ্চির সম্ভার! গতকাল রাতে কাচ্চি খাওয়ার পর ঐ দোকান টায় যাই যেটার কথা দাদা তার পোস্টে উল্লেখ করেছেন। কাচ্চি খাওয়ার পর এক খিলি বেনারসী মিষ্টি পান যেন স্বর্গীয় স্বাদ!
ভারতের বিখ্যাত বেনারস (বর্তমানে বারাণসী) শহরের পানের খ্যাতি বিশ্বজোড়া। সেই পান আমার খাওয়া হয়নি, কিন্তু সেটার নামে প্রচলিত পুরান ঢাকার শাহী বেনারসী পান কোনো অংশে কম নয়।
বিরিয়ানি, কাচ্চি, লাচ্ছি সব একাই খেয়েছেন। তারপর পানটা একা খেয়েছেন। তাহলে এত সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের লোভ দেখানো হচ্ছে কেন @AbirAryan ভাই । যাইহোক, ছবিগুলো কিন্ত আসলেই অনেক সুন্দর হয়েছে। আশা এই পানটিও খেতে অনেক মজার ছিল। ওদিকে কখনো যদি যাই বিরিয়ানি না খেলেও এই পান খাবাই। সুন্দর পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।