“কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড়, তাতেই ভাত” কলা নিয়ে খনার এই বচন সত্যি প্রমাণ করেছে বাংলাদেশ মেহেরপুরের গাংনী উপজেলার কলাচাষীরা। তারা ভাত কাপড় মিলিয়েছে ২২ ছড়া কলা চাষের মাধ্যমে।
২২ ছড়া জাতের কলাটি, এমন একটি জাত যার প্রায় প্রতিটি কাঁদিতে ২২টি ছড়ি। এক একটা ছড়ায় বাইশটি করে কলা আছে। কলার কাঁদি প্রায় ৬ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর প্রতিটি গাছেই ২শ’ এর ওপরে কলা হয়। অনেক গাছে ৫ থেকে ৭শ’ পর্যন্ত কলা ধরে। কাঁদিতে অনেক কলা ধরে বলে এ জাতকে দীনবন্ধু নামে জানে।
"তালগাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে’’ তালগাছ কবিতার এই লাইনটি মনে হয়ে যাবে ২২ ছড়া কলার কাঁদি দেখলে। এত লম্বা যে কৃষকের মাথা ছড়িয়ে গেছে।
অত্যন্ত পুষ্টিকর এই কলা খেতেও খুব সুস্বাদু, কোনো বিচি নেই ফলনও খুব ভালো।
সাধারণ অন্যান্য কলাচাষে ১০ মাসেই ফল পাওয়া যায়, তবে এই ২২ ছড়া’র চারা থেকে ১২ মাসে ফল আসে। যে কারণে বাণিজ্যিক চাষে এই কলায় লাভ তুলনামূলক কম হয়, তবে বসতবাড়িতে চাষের জন্য এই কলা বেশ লাভজনক।




