দুই দিন আগে অফিসে কাজে ব্যাস্ত ছিলাম যা প্রতিদিনের মতই। কিন্তু হঠাৎ ফোনটা বেজে উঠলো, ওদিক থেকে প্রশ্ন করা হল যে শুক্রবারের প্ল্যান কি ?
উত্তরটাও সাদাসিদে, কোন প্ল্যান নেই শুধু সারাদিন একটা ঘুম দিব ভেবে রেখেছি।
ওদিক থেকে বলা হল, বনভোজনে যাবার জন্য সব ঠিকঠাক আছে তুমিও প্রস্তুতি রেখ, বাস।
আমি # কিন্তু কোথায় সেটা ?
বারি(বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) তে।
হয়ে গেল রাতেই ঘুমের বারোটা বাজার ব্যাবস্থা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অনেক কষ্ট করে বিশাল একটা ঘুম দিলাম।
6 টা বাজতে বাজতে বাসার নিচে গাড়ি এসে হাজির, বাকিটা আর কি বলার !
হেলেদুলে গল্প করতে করতে চলে আসলাম বারিতে।
নাস্তাটা সবাই মিলে বাইরে সেরে আসলাম।
এখানে এসেই বিষ্ময়র কিছু কমতি থাকলেও আয়োজন দেখে! এখানে এসেই জানলাম আজকাল দুধও নাকি সোয়াবিন থেকে উৎপাদিত হয় আবার সেখানে প্রোটিন এর মাত্রাটাও আশ্চর্য্য জনক 45%
, চিন্তিত হয়ে গেলাম যে এও সম্ভব।
যাক গে ওসব , অনেক বেশি কথা বলছি মনে হচ্ছে।
কিছু খণ্ডচিত্র শেয়ার করছি আপনাদের জন্য।
ধন্যবাদ জ্ঞাপন করে , আজ শেষ করলাম ![]()




