- বইমেলার প্রবেশ পথে একজন Bubble উড়াচ্ছেন
যে জিনিসটা দুঃসময়ে আপনার পাশে থাকবে, আপনার ভালো লাগার কারণ হবে সেটা হচ্ছে বই। আপনার ভালো লাগার সময়টা আপনি যেভাবে বই পড়ে কাটিয়ে দিতে পারবেন সেভাবে আপনার খারাপ সময়টাতেও আপনি বই পড়ে কাটাতে পারবেন। সবাই আপনাকে ছেড়ে গেলেও বই কখনো আপনাকে ছেড়ে যাবেনা।
- বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
অনেকের মতো আমিও বই প্রেমিদের একজন। আপনি যদি আমাকে একটি রুমে আবদ্ধ করে দিতে চান তাহলে সেখানে অনেকগুলো বই রাখুন আর খাবার রাখুন। সেটাতেই আমি দিন রাত কাটিয়ে দিতে পারবো। আমার একটা মজার বিষয় হচ্ছে আমি যেকোনো বই ধৈর্য সহকারে পড়তে পারি। তবে আমার বিজ্ঞান বিষয়ক বই মোটেও পছন্দ না, আমি ব্যবসায় শিক্ষার ছাত্র ছিলাম বলেই হয়তো এমনটা হয়েছে। আর বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক করার ফলে আমার কাছে রাজনীতির বইগুলোও অনেক বেশি ভালো লাগা শুরু করেছে। তবে আমার প্রিয় লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ। এরপর অনেকেই আছেন তবে হুমায়ূন আহমেদ উনার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছেন।
- বইয়ের স্টলগুলো সাজানো হয়েছে বিভিন্ন সাজে
আমার মতো বই প্রেমিদের জন্য আনন্দের একটি মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। এর কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয় এবং অনেক নতুন বই প্রকাশিত হয়। তবে আমার মনে হয় সবার থেকে আমার আনন্দটা একটু বেশিই। এর কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে আমার জন্মদিন। সেটাও আবার পহেলা ফাগুনে। যেদিন বাংলাদেশে বসন্ত উৎসব পালন করা হয়। আমার জন্মদিন, বসন্ত উৎসব আর বইমেলা। তিনটা জিনিস যখন একসাথে আসে তখন আনন্দ অনেকগুণ বেড়ে যায়। আর এবছর আবার আমার জন্মদিনের দিন ছিল ভালোবাসা দিবস। এরফলে আমি যে সুবিধা পাই সেটা হচ্ছে অনেক বেশি বই উপহার পাওয়া। বর্তমানে আমার ব্যক্তিগত সংগ্রহে দুই শতাধিক বই রয়েছে।
- লেখক, পাঠক ও বইয়ের সমাহার
চট্টগ্রামে বড় পরিসরে বইমেলা এবারেরটা সহ দ্বিতীয় বারের মতো হচ্ছে। যেহেতু আমার শহরে দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হচ্ছে সেখানে না যাওয়ার কোনো প্রশ্নই আসেনা। আর বইমেলাতে গিয়ে বই কিনবোনা সেটাও অসম্ভব। আপনারা যারা চট্টগ্রামে আছেন তাঁরা অবশ্যই একবার হলেও বইমেলা ঘুরে আসার চেষ্টা করুন। মেলা শেষ হবে ২৯ তারিখ রাত ৯টা বাজে। এছাড়াও মেলা শুরু হয় বেলা ৩টা থেকে যা রাত ৯টা পর্যন্ত চলে। শুধুমাত্র বন্ধের দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়। মেলার স্থান চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামের সামনে জিমনেসিয়াম মাঠে। বেশি বেশি বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন।
- বইমেলাতে ঘুরাঘুরি শেষে লেক ডাইন রেস্টুরেন্টে
My Contributions || My New Journey || Instgram || Twitter || Facebook
LinkdIn|| A Short Visit In Padma’s Char




