গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আজ ১১ জানুয়ারি ২০২০ ইং তারিখে সারাদেশে একযোগে প্রায় ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শাহ মখদুম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: আল-মামুন জানান, ভিটামিন ‘এ’ রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
বাংলাদেশে সরকারিভাবে শিশুদের প্রতি বছর দুবার এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ পদক্ষেপের কারণে দেশে শিশুস্বাস্থ্যের উন্নতির সঙ্গে রাতকানা রোগের প্রকোপ অনেক কমে গেছে। এ হিসাবে এ কার্যক্রমকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে ধরা হয়।
বি:দ্র: অধিক মাত্রায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করলে মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, ত্বকের খসখসে ভাব এমনকি ত্বকের উপরিভাগ খসে পরা, যকৃতের ক্ষতি, গর্ভস্থ শিশুর বিকলাঙ্গতার মতো মারাত্মক সমস্যা হতে পারে।


