মেরি ক্রিসমাস
![]()
কেমন আছেন সবাই? আশা করছি মেরি ক্রিসমাস এর ছুটিতে সবাই পরিবার পরিজনদের নিয়ে খুবই ভালো একটি দিন কাটিয়েছেন।
আজ আমি হাজির হয়েছি আপনাদেরকে বাংলাদেশ লোকাল গাইড এর 125 তম মিটআপের গল্প শোনাতে। আজকের এই বিশেষ দিনটি আমরা সকলে যারা অংশগ্রহণ করেছিলাম একটু ব্যতিক্রমভাবে কাটিয়েছি। অনুষ্ঠানে আমরা 22 জন উপস্থিত ছিলাম যা ছিল কল্পনাতীত।
মিটআপের উদ্দেশ্য:
এই মিটআপ ছিল সাধারণত Photo Walk & Maps Editing বিষয়ে। দুপুর 3 টা 30 এ আমরা সবাই একে একে হাটি হাটি পা পা, ও কেউবা জ্যামে জ্যামে, আর কিছু মানুষ ঘোড়ায় চেপে টোগ বগিয়ে অগ্রসর হয়ে সদরঘাট পোস্ট অফিসের সামনে অংশগ্রহণ করি। মিটআপের স্থান হিসেবে আহসান মঞ্জিল জাদুঘর ও তার আশেপাশের এলাকা নির্ধারণ করা হয়েছিল। কারণ এই এলাকাটাতে ঢাকা শহরের যে সকল ঐতিহাসিক স্থাপনা যেমন রয়েছে সেই অনুপাতে এই স্থানের অনেক তথ্য ম্যাপে নেই এবং অনেক স্থানের উপযুক্ত ছবি নেই, সেই সকল স্থানের ছবি ও তথ্য সংযুক্ত করা ছিল আজকের মিটআপের সবচেয়ে বড় উদ্দেশ্য। যা ছিল আজকের বাংলাদেশ লোকাল গাইড এর সদস্যদের সবচেয়ে বড় অবদান।
আজ যে সকল তথ্য ম্যাপে আপডেট হয়েছে:
১. সদরঘাট লঞ্চ টার্মিনাল
২. আহসান মঞ্জিল
৩. জননী হোটেল এন্ড রেস্টুরেন্ট
৪. আশা ফেব্রিক্স
৫. বিথী ফেব্রিক্স
৬. বুলবুল অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টস
৭. বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ
৮. বাবুর্চিখানা
৯. নিউ শাহী দিল্লী সুইটমিট
১০. আপন ওয়াচ স্টোর
১১. দিল্লি প্লাজা
১২. নুরুল হক টাওয়ার
১৩. পাটুয়াটুলী প্লাজা (বৃহত্তম বোরখা ও শাড়ির পাইকারি মার্কেট)
১৪. ঢাকা সদরঘাট প্রধান ডাকঘর
১৫. লোকনাথ বুক এজেন্সি
১৬. আইডিয়াল প্রোডাক্টস
১৭. শফিক প্রেস
১৮. ন্যাশনাল পাবলিকেশন
১৯. আহমদ পাবলিকেশন হাউজ
২০. বিউটি বোর্ডিং
২১. কবি নজরুল সরকারী কলেজ ঢাকা
২২. বিউটি লাচ্ছি-ফালুদা
পুরিময় সন্ধ্যা:
শিরোনামে পুরিময় সন্ধ্যা নামটি দেখে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আজকে মিটআপ টাকে পুরিময় বললাম কেন। কারণ আজকে আমরা ম্যাপের কাজ শেষে ক্লান্ত হয়ে বিউটি লাচ্ছি ফালুদা তে স্পেশাল আলু দিয়ে পুরী খেয়েছি, যা শুধুমাত্র শীতের দিনে এই স্পেশাল পুরীটি পাওয়া যায়।
এবং আমাদেরকে অনেক অপেক্ষার পর এই পুরিটির দেখা মিলে। তাই রূপক অর্থে এই সন্ধ্যা কে পুরিময় সন্ধ্যা বলছি।
অংশগ্রহণঃ
আজকের এই মিটআপে যারা এসেছেন তারা অংশগ্রহণ না করলে আজকে মিটআপটি সফল হতো না।
আমি সাগির আহমেদ বিশেষ করে মকিত হোসেন, নাজিম উদ্দিন, শাকিব সরকার, সৌরভ বিশ্বাস, রবিউল ইসলাম, শোভন পাল শুভ, আরাফাতুল ইসলাম, আবির আরিয়ান ঘোষ, নাফিস, আরশাদ আহমেদ, মুকুল, সারফরাজ, মেহেদি হাসান, বিষ্ণু মধু, মঈনুল কবীর, আকাশ, আরাফাত হোসেন, মেহেদি হাসান মুরাদ, মামুন হাওলাদার, এন আর রবিন, মাহবুব হাসান মুন্না ভাই ও এই ইভেন্টের হোস্ট আব্দুস সাত্তার ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মুন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি জিপিএস এর উপরে একটি আলাদা সেশন নিয়েছেন।
যারা অংশগ্রহণ করতে পারেন নাই, চেষ্টা করুন পরবর্তী মিটআপে অংশগ্রহণ করার। সেই সাথে অনুরোধ থাকলো আমাকে কদুছ দিয়ে সাহায্য করার। আপনাকে ধন্যবাদ , অনেক সময় ধরে পোস্টটি পড়ার জন্য।



