ভালোবাসা আস্থা কি জিনিস তার এক চাক্ষুষ নিদর্শন বাংলাদেশ লোকাল গাইড, এখানে সবাই নিজ খরচে নিজ গরজে নিজ নিজ স্থান থেকে চলে আসে শুধু ভালোবাসার টানে। এখানে মিট-আপ মুখ্য বিষয় মূল বিষয় হচ্ছে ভালোবাসার এক সূত্রে বাঁধা সবাই।
যে ভালোবাসার টানে সকলের চলে আসে কোন এক আহব্বানে। ওই মিলন মেলার কিছু গল্প বলব এখানে।
অজানা এক কবির উক্তি বলতে হয়
“ভালোবাসা দেবো নেব
একে অপরের সাথে মিলব
মেলাবো একের পর আরেক কদম”
Bangladesh Local Guides Team প্রতি বছরের মত এবার ও Connect Live কে ঘিরে আয়োজন করে "connect Live Experience Share Meetup ", এই মিট আপ কমিউনিটির ১২৩ তম মিট আপ ছিল । যা আয়োজন করা হয় United International University এর অডিটরিয়ামে ।
সারা বাংলাদেশ থেকে ১৮৬ জন লোকাল গাইড অংশগ্রহণ করে , আর এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিল @SShuvo সঞ্ছালনা করেন @RafsanRana
গত পাঁচ বছরে বলা চলে সবগুলো মিটআপের আয়োজনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যুক্ত ছিলাম কিন্তু এবারের আয়োজনে আমি নিজেই অতিথি ছিলাম।
Bangladesh Local Guides Core team members
অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সকল কৃতিত্ব এবং প্রশংসার দাবিদার আব্দুস সাত্তার, আরাফাতুল ইসলাম, রাফছানজানি রানা, মাইনুল কবির কিরণ, সৈয়দ রোমান, শামীম শুভ, বিষ্ণু মধু, সোভন পাল, আজিজ উল্লাহ, সান মুন সহ আরো অনেকে যাদের দিন রাত পরিশ্রম সফল করে তুলেছে এই অনুষ্ঠান। এবং বিশ্বজিৎ চক্রবর্তী দাদা আমরা আপনার অনুপস্থিতিতে ব্যথিত হয়েছি, দ্রুত সুস্থ হন এই আমাদের প্রার্থনা।
দেশের সর্ব উপরে উত্তর পশ্চিমের জেলা দিনাজপুর থেকে নিয়ে দক্ষিন পূর্ব চট্টগ্রাম থেকে ও লোকাল গাইড জড়ো হন এই ৪ ঘন্টার এক সংক্ষিপ্ত প্রোগ্রামে । যা আমার কাছে সত্যি অবাক করেছে । সব মিলিয়ে আমরা ছিলাম ১৮৬ জন লোকাল গাইড আর ৩ জন আমন্ত্রিত অতিথি ।
কি কি হয়েছিল সেই মিট আপে তার ধারা বর্ণনা দিয়েছেন অনেকে , আবার অনেকে আমার গুন গান করেছেন কিন্তু আমি আসলে এমন বিখ্যাত কেহ নই । সকলের মত একজন তবে আমি যা করি তা হচ্ছে লোকাল গাইডে নিয়মিত কন্ট্রিবিউশন ।
মঞ্ছে হোস্ট সামিম শুভ শুরু করলেও মনে হল লজ্জা পেয়ে ২ মিনিটের বেশি মাইক হাতে রাখতে পারে নি । এর পর ষ্টেজ দখলে নেন আমাদের বরাবর ই যিনি সঞ্ছালনা করেন রাফসান জানি রানা ভাই ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত ।
শিডিউল কিছু পরিবর্তন করে সুরুতেই ষ্টেজে পাঠিয়ে দেয়া হয় আপুকে । যিনি ঝিমিয়ে পড়া লোকাল গাইড দের কে চাঙ্গা করে তুলেন । তুলে দেন উপস্থিত ফিমেল লোকাল গাইড দের এবারের কানেক্ট লাইভের অফিসিয়াল স্টিকার অনুপ্রেনিত করার জন্য ।
ফটো সেশন এই পর্ব আমার কাছে মনে হল সবাই খুব ইঞ্জয় করেছে , তার পিছনের কারন হচ্ছে একটি কোয়ার্ড কপ্টার দিয়ে ছবি তোলা যা এই মিট আপের আনন্দ এক নতুন মাত্রা দিয়েছে ।
এর পর ছিল হালকা নাস্তা পর্ব যার বাবস্থা করা হয় সম্মিলিত লোকাল গাইডদের থেকে সংগ্রহকৃত কন্ট্রিবিউশন ফির মাধ্যমে ।
ম্যাপ , স্ট্রিট ভিউ নিয়ে একটি সেশন ছিল যেখানে উপস্থিত ছিলাম জাহেদ হোসাইন , মুহিবুর রহমান , লুতফুল কবির আর আমি ।
বেসিক ম্যাপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার পর বিভিন্ন প্রশ্ন উত্তর দেয়ার চেস্টা করি আমরা সকলে ।
আমরা আমন্ত্রন জানিয়েছিলাম কানেক্ট মডারেটর সুমাইয়া জাফরিন কে , উনি আমাদের আমাদের আমন্ত্রনে সারা দিয়ে উপস্থিত হয়েছিলেন এবং কিছু নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।
আমি আমার ও ষ্টেজে উঠে প্রথমে দেখাই গুগল অফিসার দের দেয়া একটি ভিডিও সুভেচ্ছা বার্তা এর পর চেস্টা করি তুলে ধরার এবারের কানেক্ট লাইভের বিভিন্ন দিক ও কার্যক্রম । এবং আমি আমার কন্ট্রিবিউশন এর কথা বর্ণনা করি ।
সর্বশেষে সারা বছরের এক্টিভিটির উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কিত করে আয়োজক দল
এর পর আরাফাতুল ভায়ের জনপ্রিয় ডিজিটাল লটারির মধ্য দিয়ে শেষ হয় আমাদের এই মিলন মেলা ।
আগামি বছর ৬ বছর পুর্তি তে এমন কিছু একটা করার ইচ্ছে আছে আবারো বড় মিলন মেলা ।











