“চা” পান করতে কে না চায়? নিশ্চয়ই আমাদের প্রতিদিনের সকাল বিকালের সঙ্গী এক কাপ “চা”। রাস্তার মোড়ে কিংবা ফুটপাতে হরেক রকম চা সবসময়ই দেখা যায়। ৬ টাকা কিংবা ১০ টাকায় পাওয়া যায় এক কাপ “চা”। কিন্তু এক কাপ চায়ের মূল্য যদি হয় ৬০ টাকা… সেটা কি ভাবা যায়? তাও আবার ফুটপাতে…! হ্যাঁ আসলেই এক কাপ চায়ের মূল্য ৬০ টাকা। যদি এই সুস্বাদু “চা” পান করতে চান তাহলে আপনাকে যেতে হবে খুলনা শহরের নিউ মার্কেট এলাকায়। ওখানে গিয়ে যে কাউকে বললেই হবে “হোসেন ভাইয়ের চায়ের দোকান” কোনটি? আপনাকে দেখিয়ে দিবে। এবার বলুন এক কাপ স্পেশাল “চা” খেতে চাই। আপনি ৫ মিনিট বসবেন চেয়ারের উপরে তারপরে আপনার হাতে “চা” এসে হাজির।
বিঃদ্রঃ এখানে মূলত গরুর দুধের সুস্বাদু চা বিক্রি হয়। যারা ওদিকে একবার যাবেন তারা অবশ্যই এটি ট্রাই করে আসতে পারেন।
লেখার ধরনটা আমার পছন্দ হয়েছে। গদবাধা নিয়ম থেকে একটু ভিন্ন পথে হাটা, তবে ম্যাপ লোকেশন আর একটা ছবি দিলে ভাল হত। একটা ছবি খুবই একা একা মনে হয় পুরো পোস্ট এ । সামনে আরো লেখা দেখার অপেক্ষায় রইলাম , শুভকামনা রইল @redwanbiu
* @MahabubMunna ভাই, ধন্যবাদ। একাধিক ছবি না থাকার কারণে মাত্র একটি ছবি দিয়েছি। নেক্সট টাইমে বিষয়টি মাথায় রাখবো। আশাকরি আপনার মতামত আমার লেখায় অনুপ্রেরনা যোগাবে।*