
প্রিয় লোকাল গাইডস বন্ধুরা,
সোনার বাংলা মিটাপ (পর্ব-৩) এর রিক্যাপ পোস্টে আপনাকে স্বাগতম। এই মিট-আপ বাংলা নববর্ষ উপলক্ষে দুই বাংলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল হোস্ট হিসাবে ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে ছিলাম আমি ও কো-হোস্ট হিসেবে বাংলাদেশ থেকে ছিলেন @ShafiulB । আসুন দেখে নেওয়া যাক দুই বাংলার সম্প্রীতির এই মিট-আপ সম্পর্কে।
সোনার বাংলা মিট-আপ-
ভারতের ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইডস (WBLG)
ও বাংলাদেশের লোকাল গাইডস বাংলা (LGB)
এর যৌথ উদ্যোগ**‘‘সোনার বাংলা মিট-আপ’’** । ২০২০ সালে শুরু হয় এই মিট-আপ সিরিজ। দুই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আদানপ্রদান ও সর্বোপরি মেলবন্ধনের উদ্দেশ্য নিয়ে শুরু হয় এই মিট-আপ সিরিজ। দুই বাংলার লোকাল গাইডদের ভালোবাসায় ও স্বতঃস্ফূর্ততায় প্রথম দুই পর্ব সাফল্যের সাথে হওয়ার পর তৃতীয় পর্বে এই বছর ছিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা নববর্ষ মিট-আপ। পূর্বের পর্ব গুলির রিক্যাপ পোস্ট পড়তে এখানে (পর্ব-১) ও এখানে (পর্ব-২) ক্লিক করুন। সর্বোপরি, এই করোনাকালে লোকাল গাইডসদের মন চাঙ্গা করা, লোকাল গাইডস এর প্রয়োজনীয়তা ছড়িয়ে দিয়ে একটা সম্প্রীতি মেলবন্ধন তৈরী করাও ছিল এই মিট-আপের অন্যতম উদ্দেশ্য।
একঝলকে মিটাপ-
দেশ- ভারত
, বাংলাদেশ ![]()
WBLG মিটাপ নং- ৪৭
সোনার বাংলা মিটাপ নং- ০৩
উপস্থিত লোকাল গাইড সংখ্যা: ৩০+
মিটাপ শুরু হয় পরিচয় পর্বের মাধ্যমে। @KalyanPal -র সুন্দর সঞ্চালনার মাধ্যমে দুপার বাংলার লোকাল গাইড রা পরিচয় আদান প্রদান করেন।

ছবি- পরিচয় পর্ব চলছে
মিট-আপের মূল পর্ব শুরু হয়েছিল আমার (লোকাল গাইড @PritishB ) প্রেজেন্টেশনের মাধ্যমে। যেখানে পশ্চিমবঙ্গে নববর্ষ কিভাবে উদযাপন করা হয়তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। নববর্ষ উপলক্ষে বাংলার খাবার ও বিভিন্ন রীতি কিভাবে পালন করা হয় তা দেখানো হয়।
ছবি- নববর্ষ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের খাওয়াদাওয়া
তারপর বাংলাদেশের পক্ষে @ShahMdSultan প্রেজেন্টেশন প্রদর্শন করেছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন চমৎকার ভাবে তিনি তুলে ধরেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল তার মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয়। দুই বাংলার অনেক গুরত্বপূর্ণ বিষয় ওঠে এসেছিল মিট-আপ চলাকালীন প্রেজেন্টেশনের মাধ্যমে।
ছবি- বাংলাদেশের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ
এরপরে বাংলাদেশের ঢাকায়, রমনা বটমূল চত্বরে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন হয় তা ম্যাপ ব্যবহার করে দেখান @ShakilAK । তার সাবলীল বক্তব্য সবার মন জয় করে এবং দুই বাংলার লোকাল গাইডস রা দুই দেশে একে অন্যকে আমন্ত্রণ জানান।
ছবি- রমনা বটমূল চত্বরে কিভাবে ও কোন পথে পহেলা বৈশাখের উদযাপন যাত্রা হয় সে বিষয়ে উপস্থাপন করছেন ShakilAK
দুইদেশের প্রায় ৩০+ লোকাল গাইডের উপস্থিতিতে ও তাদের স্বতঃস্ফূর্ততায় মিট-আপ সহজেই ১ ঘণ্টা অতিক্রম করে যায়। সবশেষে পশ্চিম বঙ্গ থেকে জয়েন করা Arnab Kumar Halder ( @arnabkumar ) (একজন স্পেশালি এবলড পার্সন) তার দৃৃষ্টিভঙ্গিতে নববর্ষ সম্পর্কে বলেন ও তিনি কিভাবে WBLG সম্পর্কে জানতে পারেন ও ম্যাপে
একসেসিবিলিটি নিয়ে অবদান এর সম্পর্কে WBLG এর #AccessibleBengal প্রচেষ্টা কিভাবে সদর্থক ভূমিকা পালন করছে। তার উপস্থিতি আমাদের কাছে অন্যতম পাওনা ছিল।
সমগ্র মিট-আপ চলাকালীন @ShafiulB তার সঞ্চালনার মাধ্যমে লোকাল গাইড দের উৎসাহ জুগিয়ে চলেন। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মিট-আপ সমাপ্ত হয়।
দুই দেশের মধ্যকার এমন একটি চমৎকার মিট আপ অবশ্যই লোকাল গাইডস কমিউনিটিতে অনেক গুরত্বপূর্ণ অবদান তৈরী করবে বলে আমাদের বিশ্বাস। আর লোকাল গাইডস কমিউনিটি এমন একটা প্লাটফর্ম গড়ে দিয়েছে যা সকল ভাষার সকল সংস্কৃতির মানুষকে একটি সূত্রে বেধে ফেলেছে। অংশগ্রহনকারী ও যারা পোস্ট টি পড়লেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লেখা শেষ করছি।
মেনশন করার সীমিত সংখ্যার কারণে মিট-আপে উপস্থিত লোকাল গাইড গণ কে পোস্টে উল্লেখ করা গেলো না।
ফটো- এলবাম দেখতে এখানে ক্লিক করুন।
সমগ্র মিট-আপ টির রেকর্ডিং নীচে দেওয়া হলো -


