সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলাদেশ লোকাল গাইড-এর ২৪৪তম মিটআপ। ভার্চুয়ালি অনুষ্টিত এই মিটআপটি হোস্ট করার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে এই মিটআপ-টি বাংলায় আয়োজন করা হয়। ভাষাগত জটিলতার কারণে অনেক লোকাল গাইড-ই নতুন ভার্সন নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের সুবিধার্থেই এই উদ্যোগ নেয়া।
পূর্বঘোষিত সময় অনুযায়ী মিটআপটি শুরু হয় ২২শে নভেম্বর, ২০২৪, ডালাস সময় সকাল ৯টায়/ বাংলাদেশ সময় রাত ৯টায়।
Connect ফোরামে নিয়মিত অংশগ্রহনকারী এবং গত ৩ মাসে অন্তত ১টি Connect পোস্ট দেয়া লোকাল গাইডদের মধ্য থেকে বাছাইকৃত ৫০জন লোকাল গাইডকে আমন্ত্রণ জানানো হয় এই মিটআপ-এ অংশগ্রহণ করার জন্য, যাদের মধ্যে ৪৬ জন লোকাল গাইড উপস্থিত ছিলেন মিটআপ-এ।
Connect ফোরামের নতুন ভার্সন আসার পর থেকে অনেক লোকাল গাইড বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। Interface বদল হবার কারণে অনেকে দ্বিধান্বিত হয়েছেন নতুন পোস্ট দেয়ার ব্যাপারে। Category পরিবর্তনের কারণে অনেকেই বুঝতে পারছেন না কোন ক্যাটাগরি তে কি পোস্ট আসবে। ভাষাগত জটিলতার কারণেও অনেকে গাইড লাইন ঠিকমতো বুঝতে পারছিলেন না। এইসব দ্বিধা দূর করার জন্য এবং সবাইকে গাইড করার জন্যই মূলত এই মিটআপটি আয়োজন করা হয়।
যথাসময়ে মিটআপ শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।
আলোচনা
প্রথমেই আমরা শুরু করি কানেক্ট ৩.০ এর নতুন interface এক্সপ্লোর। সবার সুবিধার জন্য, বিশেষ করে নতুন লোকাল গাইডদের জন্য user profile সেট করা এবং preference setting নিয়ে আলোচনা করা হয়। প্রোফাইল এ ছবি আপলোড করা দেখানো হয়। তারপর বিভিন্ন ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়। কোন ধরণের পোস্ট কি ক্যাটাগরি তে হবে সেটা দেখানো হয়। নতুন মিটআপ এর জন্য আবেদন করার বিভিন্ন ধাপগুলো আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী লোকাল গাইডদের অনুরোধ করা হয় Community Guidelines -এ দেয়া পোস্টগুলো দেখার জন্য, যেটা পরবর্তীতে আরো হেল্পফুল হবে Connect -এ পোস্ট এর ব্যাপারে।
প্রশ্নোত্তর পর্ব
পূর্বনির্বাচিত লোকাল গাইডরা নির্ধারিত ফর্ম-এ তাদের প্রশ্নগুলো অগ্রিম জানিয়েছিলেন। তাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করি।
নতুন ভার্সন এ ছবি এবং ভিডিও আপলোড এর সংখ্যা এবং সাইজ নিয়ে সবাই আনন্দিত। ভিডিও আপলোড-এর ক্ষেত্রে সাইজ বাড়ানো উচিত বলে মনে করেন কিছু কিছু লোকাল গাইড। তাদেরকে অনুরোধ করা হয় ফিডব্যাক ফর্ম-এর মাধ্যমে লোকাল গাইড টীম-কে জানানোর জন্য।
আলোচনা করা হয় ‘featured / trending post’ নিয়ে, যেটা নতুন ভার্সন এ এখন আর নাই।
প্রশ্ন ছিল Connect -এর কোনো পোস্ট অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করলে আগের মতো প্রিভিউ দেখা যায় না কেন। একই ভাবে, গুগল সার্চ-এও নতুন Connect-এর পোস্ট দেখা যায় না। তাদেরকে পরামর্শ দেয়া হয় ফিডব্যাক ফর্ম-এর মাধ্যমে টীম-কে জানানোর জন্য।
নির্ধারিত এক ঘন্টা সময় শেষ হবার সাথে সাথে মিটাপের সমাপ্তি হয়। সবাইকে অনুরোধ করা হয় আরও কোনো প্রশ্ন থাকলে সেটা যেন Connect-এ পোস্ট করা হয়, যেন অন্যান্য লোকাল গাইডরাও উপকৃত হয়।
লোকাল গাইডদের সাথে নতুন Connect-এ আমার অভিজ্ঞতা শেয়ার করতে পেরে ভালো লেগেছে। আশা করছি ভাষাগত জটিলতার কারণে এতদিন তারা যেই দ্বিধার মধ্যে ছিলেন, এখন তা দূর হয়েছে। ভবিষ্যতে আবারো এমন মিটআপ করতে পারবো আশা করছি। যারা মিটআপ-এ উপস্থিত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করছি আপনারা এই মিটআপ থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন।
i’m joining in this meet up from sreemongol when bike packing meet up trip was also going on. this was a really helpful for me & know lot of answer from you. thanks @SoniaK apu for organize such an great virtual meet up for us.
ধন্যবাদ কানেক্ট মডারেটর @SoniaKম্যাডাম কে, লোকাল গাইডস কানেক্ট ৩.০ - প্রত্যাশা ও প্রাপ্তি’
সুন্দর একটি মিটাপ আয়োজন করার জন্য, এ আয়োজনে আমরা কানেক্ট থ্রি কে নতুনভাবে শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি, আশা করি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা ও মিটাপ এর আয়োজন করা হবে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ লোকাল গাইডের আয়োজকদের। #bdlg
ভার্চুয়াল মিটআপে এটি আমার প্রথম অংশগ্রহণ এখান থেকে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি এতোটা চমকপ্রদ হবে বুঝতে পারিনি । জানি না কোন জৈনক ব্যক্তি এই মিটআপটির নাম করণ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ নামের মর্ম প্রতিফলিত হওয়ায় । বিশেষ করে এই মিটআপের হোস্ট @SoniaK আপু এতো সুন্দর করে উপস্থাপন করেছেন বিভিন্ন টাস্ক গুলো যেই কেউ এই টাস্ক বুঝতে সক্ষম হয়েছেন । এবং তাঁর প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছি যা একজন কানেক্ট সদস্য হিসেবে সবার জানা উচিৎ । আবারো ধন্যবাদ আপুকে এতটা সুন্দর আয়োজন করার জন্য সাথে @MahabubMunna ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ আমাকে এই মিটআপ এ যুক্ত করার জন্য।
@SoniaK
Thank you once again for taking such a timely initiative. Many people were having many problems with the new connect, hopefully after this meetup no one will have any such problems. I hope you will continue to take such initiatives in the future as well.
Regard
অসাধারণ আয়োজন! ভার্চুয়াল ইভেন্টের অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য ধন্যবাদ। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং আলোচনা সবসময় অনুপ্রেরণামূলক। আমি মিটআপের শেষ দিকটায় এসেছিলাম তাই এই মিটআপটি মিস করেছি, ভবিষ্যতে আরও এমন ইভেন্ট আয়োজনের অপেক্ষায় থাকলাম!
অসাধারণ ছিল পুরোটা মিটাআপ। @SoniaK আপু, আপনার সঞ্চালনায় এমন সুন্দর মিটাআপে যোগদানের সুযোগ এই প্রথমবার হল। এমন আরও অনেক অনেক মিটআপ চাই!!!
এখানে লোকাল গাইড-এর নতুন ভার্সনের বেশ মজার মজার নতুন দিকগুলো দেখলাম এবং অনেককিছু শিখতে পারলাম। এছাড়া নতুন লোকাল গাইড ব্যবহারের যেসকল বিষয়ে সংশয় ছিল তা অনেকটা কেটে গেছে। আগামী এমন ভার্চুয়াল মিটআপ গুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আরও সহযোগিতা করবে। আবারও অসংখ্য ধন্যবাদ।
Apu, that session was incredibly informative for any local guides who’re looking to contribute to the new Connect forum platform. A wide range of topics was covered in just one session. Even users who hadn’t used the platform before will now be able to navigate and contribute with easily.
@SoniaK ধন্যবাদ সোনিয়া আপু, এত সুন্দর চমৎকার একটি ভার্চুয়াল মিটআপ আমাদের উপহার দেয়ার জন্যে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি।
আবারো অসংখ্য ধন্যবাদ
ভার্চুয়াল মিটআপে উপস্থিত ৪৬ জন লোকাল গাইডদের মধ্যে আমি একজন।
উক্ত মিটআপের মাধ্যমে কানেক্ট ৩.০ এর নতুনত্ব সম্পর্কে জানতে পারলাম এবং কমিউনিটির অনেকের সাথে ভার্চুয়াল সাক্ষাত হয়েছে।
এমন একটি মিটআপ আয়োজন করার জন্য @SoniaK আপুকে ধন্যবাদ।
Thank you for joining the meetup @Soykot_azam despite being busy with your own meetup traveling on your bike. I really appreciate it. Glad to know that the meetup helped you understand the new Connect better.