ভাষা শহীদদের আত্ম মহিমায় গর্বিত এ ভাষা বাংলা। যে ভাষার জন্য জীবন দিয়েছেন এদেশ তথা বাংলাদেশের দেশ প্রেমিক যুবকেরা। তারা মায়ের ভাষাকে উজ্জীবিত ও সমুন্নত রাখার জন্য দেশ ও মায়ের প্রতি ভালবাসায় সিক্ত হয়ে আত্মত্যাগ করেছেন। যার ঋণ আসলে কোনদিনই শোধ করা সম্ভব নয়। আমরা তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি এবং উক্ত ভালবাসার প্রতি অনুরাগী হয়ে প্রতি বছরের ন্যায় গত ২১শে ফেব্রুযারী, রোজ শুক্রবার কুমিল্লার বিভিন্ন যায়গায় ‘রিভিউ আওয়ার-২০২০’ নামে কর্মশালাটি সঠিক ও সুন্দরভাবে উদযাপন করা হয়।
এতে হোস্ট হিসাবে আমি কামাল হাসনাইনী ও @OmarBD কো হোস্ট হয়ে মিটাপটি সুন্দর ও সাবলীলভাবে করার জন্য আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। মিটাপের উদ্দেশ্য অলরেডি সবাই জানেন যে অন্তত আমরা এই একটি দিন সকল আলোচনা ও রিভিও এর ক্ষেত্রে যার যার মাতৃভাষা ব্যবহার করে কথা বলবো। এতে করে এ দিনটির মর্যাদা আরো বেড়ে যাবে। উদ্দেশ্য মতো আমরা অন্য কোন ভাষা ব্যবহার করিনি এবং সংমিশ্রন করেও কথা বলিনি।
আসুন আমাদের সাথে আপনারাও এ কর্মশালাটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এর আভ্যন্তরীণ সৌন্দর্য্য উপভোগ করুক। চলুন এলবাম থেকে কিছু ছবি দেখা যাক -
প্রথমত আমরা কান্দির পাড় হয়ে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা স্টেডিয়াম তারপর কুমিল্লা সিটি উদ্যান পার্কের মধ্যে অনেক সময় কাটিয়েছি যেখানে আমরা বিভিন্ন লোকের সাথে এ বিষয়ে কথা বলেছি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও দিবসটির সঠিক মর্যাদায় উদযাপনের মাহাত্ম্য বুঝানোর চেষ্টা করেছি।
হ্যালো @Kamalhasnainee ভাই, অনেক সফল একটি প্রোগ্রাম হয়েছে, আশা করি ভবিষ্যতেও আমরা এভাবে একসাথে কাজ করে যাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য।
সত্যি বলতে রিভিউ আওয়ার মিটাপটি কুমিল্লাতে করার কারণ একটাই - কুমিল্লা জিলা স্কুলের শহীদ মিনারটি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আর সিটি উদ্যান, ধর্মসাগরপাড় ওখানের কথা তো বলে শেষ করা যাবে না। আসলে কি উক্ত যায়গাগুলোই আমাদের এ মিটাপটির রং ধরিয়েছে যার কারণে আমার মনে তা সফল হয়েছে। যাই হোক, ধন্যবাদ @OmarBD এবং @AbdullahAM ভাই এখানে সময় দিয়ে মূল্যবান কথা বলার জন্য।
কেমন আছে আমার ভাই @Kamalhasnainee বাংলা আমার মায়ের ভাষা. ভাষা শহীদদের আত্ম মহিমায় গর্বিত এ ভাষা বাংলা. যার ঋণ কোনদিনই শোধ করা সম্ভব নয়. আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাকে সেলূট. এ ভাষায় আমরা কথা বলি/মজা করি করি/ঝগড়া করি. কত মধুর ভাষা. আমার ও আপনার সন্তানদের আগামী পথ সচল রাখতে নতুন দিনের ভবিষত লোকাল গাইড তৈরীর শপথ নিয়েছি. আপনে আমার পোষ্টটি দেখে নিতে পারেন. আমি মনে করি আপনার ভাল লাগবে. পোষ্টিতে আপনাকে মেনশন করা হয়েছিল.
ভাল ছবি তুলতে এবং কুমিল্লা আমার জন্ম ভুমি হিসাবে সকল সহযোগীতা করায় @OmarBD কে মহান এ ভাষার মাসে আমি তাকে শত সালাম জানাই. @Kamalhasnainee আপনার ছবি ডিজাইন করার হাত ভাল. এত সুন্দর ছবি কিভাবে কোন সফটওয়্যারে ইডিট করেন. আমাকে একটু শিখাবেন.