Recap: [In-Person] Bangladesh, September 16, Photowalk @ Kalmakanda

আলহামদুলিল্লাহ, আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ লোকাল গাইডস-এর 268তম মিটআপ – Photowalk @ Kalmakanda সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁওয়ের জনপ্রিয় ভ্রমণ স্পট চন্দ্রডাঙ্গা-কে কেন্দ্র করে।

মিটআপের কার্যক্রম

  • মিটআপ শুরু হয় সকাল ৬:০০ টায়। প্রথমেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত লোকাল গাইডদের মধ্যে কুশল বিনিময় করা হয়। বেশিরভাগ অংশগ্রহণকারী গাজীপুর থেকে আসেন।

  • কুশল বিনিময়ের পর সকলের অংশগ্রহণে একটি রুট ম্যাপ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী দুইটি গ্রুপে বিভক্ত হয়ে কার্যক্রম শুরু হয়।

  • গ্রুপভিত্তিক ফটোওয়াকের মাধ্যমে কলমাকান্দা ও পাঁচগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য সৃজনশীলভাবে ক্যামেরাবন্দি করা হয়।

  • সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে গুগল ম্যাপস-এ অনেক ভুল তথ্য ও অসম্পূর্ণ লোকেশন পাওয়া যায়। উপস্থিত লোকাল গাইডরা মিলে সেগুলো সংশোধনের চেষ্টা করেন।

  • সারাদিনব্যাপী চন্দ্রডাঙ্গা, এমপির বাড়ি, ল্যাংগেরা, দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে ঘুরে ছবি তোলা ও ম্যাপ কন্ট্রিবিউশন করা হয়।

  • স্থানীয় বাসিন্দারা আমাদের কার্যক্রম দেখে আগ্রহ প্রকাশ করেন। আমরা তাদের হাতে-কলমে বুঝিয়ে দিই লোকাল গাইডের ভূমিকা, দায়িত্ব ও গুরুত্ব, এবং কিভাবে এই অবদান কমিউনিটির জন্য উপকারী হয়।

মিটআপের সারসংক্ষেপ:

  • মিটআপ টাইটেল: ফটোওয়াক @ কলমাকান্দা

  • মিটআপ নাম্বার: 268

  • লোকেশন: পাঁচগাঁও, কলমাকান্দা, নেত্রকোনা

  • মোট উপস্থিতি: 11 জন

  • উপস্থিত ছিলেন: @NasimJ, @Alamgir_zakir, @alit সহ আরও অনেকে

  • মিটআপ সমাপ্ত হয় বিকাল ৪:০০ টায়, দুর্গাপুর বাস স্ট্যান্ডে।

এই ফটোওয়াকটি শুধু সুন্দর কিছু মুহূর্ত ধারণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সঠিক তথ্য সংযোজন ও স্থানীয়দের উদ্বুদ্ধ করার মাধ্যমে একে প্রকৃত অর্থে অর্থবহ করে তুলেছিল।

10 Likes

@Md.Aminul-Islam thnaks a lot for sharing your meetup recap

4 Likes

Great recap, @Md.Aminul-Islam! :camera_with_flash::sparkles:

It’s inspiring to see so many Local Guides coming together for the 268th Photowalk at Kalmakanda.
The group photo by the riverside really shows the spirit of connection and teamwork within the community.

Thank you for sharing these moments. I look forward to seeing more stories from future walks! :raising_hands::globe_showing_asia_australia:

3 Likes

Thanks for sharing with us about your last meetup @Md.Aminul-Islam

3 Likes

Hi @Md.Aminul-Islam ভাই,
চমৎকার রিক্যাপ ছিলো! আমাদের দেশটা যে কতটা সুন্দর সেটা আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে! আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থাপন এবং শেয়ার করার জন্য।

4 Likes

দারুন একট মিটআপ ছিল @Md.Aminul-Islam

আমাদের হোস্ট আমিনুল ভাই দুর্ঘটনায় আহত না হলে আরো জোস হতো।

এমন আরো মিটআপ আয়োজন করা এখন সময়ের দাবী।

4 Likes

ম্যাপে অনেক লোকেশন ছিল না, যার জন্য মিটআপের আয়োজনে আমরা চিন্তিত ছিলাম। মিটআপের পরে অনেক গুলো জায়গা ম্যাপে সংযুক্ত করা হয়েছে। গাড়ি দূরঘটনা না হলে আমরা আরো অনেক গুলো প্রতিষ্ঠান ম্যাপে যুক্ত করতে পারতাম।

2 Likes

Scintillating view of the Netrokona District. Thank you for the great recap.

3 Likes

@Md.Aminul-Islam ভাইকে ধন্যবাদ চমৎকার কর্মযঞ্জ পালন করার জন্য

2 Likes

আসলে মন ভরে দেখতে পারেনি ছোট একটা দুর্ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ সুন্দর মতামতের জন্য @Roman_Ahmmed vi

2 Likes

@Rozzub ভাই আপনাকে ধন্যবাদ

1 Like

আসলে প্রকৃতি অনেক সুন্দর @Trishatishu apu

2 Likes

@Md.Aminul-Islam @NasimJ @AH_Zakir

আপনাদের মিট-আপ সফল ও সুন্দর হয়েছে। আপনাদের ফটোওয়াক অসাধারণ হয়েছে। আমি মিট-আপ টা অনেক মিস করেছি।

ধন্যবাদ @Md.Aminul-Islam মিট আপ খুব সুন্দর ভাবে পরিচালনা করার জন্য।