[RECAP] Google Tools For youth Gen series-3

Google Tools for youth Gen SERIES-3 A Group Photo of The Members Present.

প্রিয় লোকাল গাইড সদস্যবৃন্দ

আমি জগদীশ সরকার সম্প্রতি আমার আয়োজিত “ Google Tools For youth Gen series-3 ‘ টাইটেলে মিটাপটির রেক্যাপ লিখছি আশা করি আপনাদের নিকট ভালো লাগবে।

এছাড়া উল্লেখ্য যে ইহা আমার প্রথম হোস্ট করা মিটাপ এর আগে অনেকগুলো মিটাপে অংশগ্রহণ করলেও কখনো হোস্ট করা হয়নি ।

আমার বসবাস বাংলাদেশের সর্ব উপরে অর্থাৎ উত্তরের জেলা দিনাজপুরের বিরল থানায় যেখানে বেশিরভাগ মানুষই google ম্যাপ সম্পর্কে কিংবা দৈনন্দিন জীবনে টেকনোলজি সম্পর্কে ততটা অবগত নয়। এবং বিগত ৩-৪ বছরে আমার জেলায় কোন প্রকার ম্যাপ সংক্রান্ত আয়োজন করা হয়নি তাই ভাবলাম একটি মিট আপ হোস্ট করি যাতে তরুন প্রজন্ম গুগল ম্যাপের ব্যবহার শিখতে পারে এবং স্থাপনা গুলো যুক্ত কিংবা সংস্কার করে অন্য মানুষদেরকে পথ দেখাতে পারে ।

তাই আমি বাংলাদেশ লোকাল গাইড এর ব্যানারে কমিউনিটির ২১৫ তম মিট আপটি আয়োজন এর সিদ্ধান্ত নিয়ে দিনাজপুরের বিরল শহীদ মিনার চত্বরে।

Image of Google Local Guides members gathering at Biral Shaheed Minar Square.

সামগ্রিক বিষয়বস্তুর সারসংক্ষেপ

Meet Name : Google Tools For youth Gen series-3

BDLG Meetup No: 215

Date: August 18,2023

Location: Biral Shahid Minar

Total attendees: 14

Image in Teaching How to Add Locations to Google Maps.

কি কি কার্যক্রম ছিল আমাদের মিট আপে।

প্রথমে আমরা স্থানীয় লোকাল গাইড যারা উপস্থিত হয়েছিলেন তাদের কে সাথে নিয়ে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হই, সেখানে প্রাথমিক পরিচয় পর্ব সেরে আমরা Photowalk ও Map Editing করতে চলে যাই বিরল বাজারে । সেখানে উপস্থিত নতুন লোকাল গাইডদেরকে হাতে-কলমে শেখানো হয় কিভাবে ছবি তুলতে হবে এবং ম্যাপে তথ্য যুক্ত করতে হবে অর্থাৎ নতুন স্থান।

ঘন্টাখানিকের মত আমরা এই কার্যক্রম পরিচালনা করার পরে চলে যাই জনপ্রিয় রেস্টুরেন্ট মহাজন বাড়িতে ।

Special Malai Cha of Mahajan Bari Restaurant

চায়ের আড্ডা ও আলোচনা

আমরা আমাদের ক্লান্তি দূর করতে ও আলোচনা করার জন্য স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট মহাজন বাড়িতে চলে যাই , সেখানে তাদের জনপ্রিয় চা আমরা পান করি পাশাপাশি লোকাল গাইডের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং নতুন লোকাল গাইডদেরকে এই কার্যক্রম সম্পর্কে ধারণা দেই। এছাড়া মিট আপে অংশগ্রহণ করার জন্য @KapilDD দা কে বিশেষভাবে ধন্যবাদ।

আপনারা আমার রিকাপ পরে আপনাদের মতামত জানাতে ভুলবেন না

A group selfie while eating breakfast.

Giving ideas about restaurant reviews.

Introduction and discussion with everyone.

#bdlg215 #215thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh

89 Likes

অভিনন্দন @Jogodish দাদা আশা করি আপনার হাত ধরে নতুন লোকাল গাইডগন এগিয়ে আসবে।

4 Likes

সুন্দর আয়োজন করার জন্য প্রথমে অভিনন্দন জানাচ্ছি। ছবি এবং আপনার বর্ণনা দেখে বোঝাই যাচ্ছে, মিটআপ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি।

এই আয়োজনের জন্য @Jogodish আপনাকেও বাংলাদেশ লোকাল গ্যাসকে অসংখ্য ধন্যবাদ :heart:

3 Likes

@AbdusSattar @MohammadPalash দাদা ধন্যবাদ আপনাদের এভাবে সহযোগিতা দিয়ে পাশে থাকবেন আর চেষ্টা করব লোকাল গাইড টিম দিনাজপুরে একটি তৈরি করার জন্য । বাংলাদেশ লোকাল গাইড কে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা মিট আপ আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য।

6 Likes

@Jogodish দাদা, আমাকে এই মিট আপে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আশাকরি তরুণরা আরও আগ্রহী হবে আপনাকে দেখে ।

4 Likes

@Jogodish Congratulation for successful meet up.

4 Likes

@Jogodish Such an extraordinary meet-up it was :heart:

3 Likes

@KapilDD @SanjayBDLG @AbirAryan

দাদা আপনাদের ভালবাসায় ধন্য আমি, ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান মতামতের জন্য।

5 Likes

@Jogodish কান্তজিউ মন্দির যাওয়া হয় নাই । যদি যাই তাহলে আপনাকে নিয়ে যাব

2 Likes

@MahabubMunna হুম দাদা আসবেন, আমি আছি আমাকে ফোন দিবেন ঘুরিয়ে নিয়ে আসবো :heart_eyes: :smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts: :heart:

2 Likes

Congraculation all "

2 Likes

Thank you for giving me the opportunity to attend this meeting. I learned a lot of details about Google Maps by participating in the meeting.

1 Like