দশমীর দিন দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে যেমন শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব, তেমনি গত মঙ্গলবার জয়দেবপুরের কালিবাড়ি মন্দিরে সম্পন্ন হলো বাংলাদেশ লোকাল গাইডস-এর ২৭০তম বিশেষ ফটোওয়াক মিটআপ “Durga Puja Photowalk @ Gazipur”।
শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির প্রাণের উৎসব , বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
এই সময়ে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, আলো, রঙ, হাসি আর আনন্দে মুখর থাকে চারপাশ।
বাঙালি নারীদের শাড়ি, উৎসবের সাজ, ঢাকের তালে তালে নাচ , সবকিছুতেই ফুটে ওঠে বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি।
এই সংস্কৃতির রঙ, আলো এবং উৎসবমুখর পরিবেশকে ক্যামেরায় বন্দি করার লক্ষ্যেই বাংলাদেশ লোকাল গাইডস আয়োজন করে এই বিশেষ ফটোওয়াকটি।
আমরা মিটআপটি আয়োজন করি সন্ধ্যায়, দুটি প্রধান কারণে:
১. সপ্তাহের কর্মব্যস্ত দিনে যেন আগ্রহী লোকাল গাইডরা অফিস শেষে অংশ নিতে পারেন।
২. রাতে আলো ও লাইটিংয়ের সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে তোলা যায় আরও চমৎকারভাবে।
যথা সময়েই আমাদের মিটআপ শুরু হয়। যেহেতু কালিবাড়ি মন্দির জয়দেবপুরের অন্যতম প্রধান পূজামণ্ডপ, তাই প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় ছিল।
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হই এবং চারপাশের সাজসজ্জা, দেবীর মূর্তি ও মানুষের হাসিমুখ ক্যামেরায় ধারণ করি।
অতিরিক্ত ভিড়ের কারণে ফটো তোলা কিছুটা কঠিন হয়ে পড়েছিল, তবে সবার সহযোগিতায় আমরা চেষ্টা করেছি সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে।
এবারের মিটআপে উপস্থিত অধিকাংশ অংশগ্রহণকারীই ছিলেন নতুন। তাদের সঙ্গে পরিচয়, আলোচনা এবং ফটোগ্রাফি—সব মিলিয়ে সময়টা হয়ে উঠেছিল প্রাণবন্ত ও আনন্দময়।
কিন্তু হঠাৎ করেই আকাশের অবস্থা খারাপ হয়ে যায়। বজ্রপাতসহ শুরু হয় প্রবল বৃষ্টি, ফলে সবাই দ্রুত মন্দির এলাকা থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
বৃষ্টি থেমে গেলে সবাই একসঙ্গে চা ও নাস্তা উপভোগের মাধ্যমে মিটআপের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
আলো, উৎসব, বৃষ্টি ও হাসিমুখ সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।
Meetup Summary
Meetup Title: Durga Puja Photowalk @ Gazipur
Meetup No.: 270
Location: Kalibari Mondir, Joydebpur, Gazipur
Host: Nasim M Joy
Total Attendees: 07
#BDLG #DurgaPujaPhotowalk #Gazipur #BangladeshLocalGuides #NasimMJoy #localguidesbd






