Nayabad Mosque made by Egyptian craftsmen[search in Historical Place Part-4]

Caption: The back wall of the mosque fascinated me so much that I included the back view in the cover,

ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনার খোজে এটা ছিলো চতুর্থ পর্ব এবার এমন মসজিদ এর দেখা পেয়েছিলাম যার কারিগর ছিলেন সুদুর মিশর থেকে আগত তাও তিনশত বছর আগে। আপনি যখন এরকম স্থাপনায় ঢুকে যাবেন আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন।

“নয়াবাদ মসজিদ”
প্রায় ৩০০ বছর আগে মিসর থেকে আগত একদল কারিগর এই মসজিদটি নির্মাণ করেন।

১৭২২ সালে, তৎকালীন দিনাজপুরের মহারাজা ছিলেন প্রাণনাথ। যিনি মন্দির তৈরির জন্য মিসর থেকে দেশে কারিগর আনেন। এই কারিগররা ছিল ধর্মপ্রাণ মুসলমান। যাদের অনুরোধে পরবর্তীতে মহারাজা নামাজ আদায়ের জন্য দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে এই মসজিদটি নির্মাণের অনুমতি দেন।

এছাড়া মসজিদে প্রবেশের প্রধান দরজার ওপরে থাকা ফলক হতে জানা যায়, সম্রাট শাহ আলমের রাজত্বকালে এই নয়াবাদ মসজিদটি নির্মিত হয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণে ৪টি মিনার, উত্তর ও দক্ষিণের দেয়ালে ১টি করে জানালা, পশ্চিম পাশের দেয়ালে ৩টি মিম্বার আছে, যা মসজিদের ৩টি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। পরিবেশ টা আমার কাছে এত নীরব লেগেছে আমি প্রায় অনেকখানি সময় কাটিয়েছি পাশেই রয়েছে অযুখানা এবং পরিচ্ছন্ন টয়লেট। এটা প্রত্নদপ্তর এর অধিনে পরিচালিত হয়।

Caption: The view in front of the Nayabad Mosque is very impressive

Caption: Prayer place inside the mosque

Caption:This is the first time I have seen such a wonderful architectural donation box

Caption: is one of the three entrance doors inside the mosque

Caption: Finally a picture of himself in front of the mosque

কিভাবে যাবেন:

দিনাজপুর সদর থেকে দশ মাইল নামক স্থান থেকে খুব সহজেই অটো বা ভ্যানে করে যেতে পারবেন । নয়াবাদ মসজিদ যেতেই পথিমধ্যে কান্তজিউর মন্দির পরবে।

মনে রাখবেন : এটি একটি ধর্মীয় স্থাপনা এবং পাশেই কবরস্থান রয়েছে তাই আদবের খেলাফ হয় এমন কর্মকাণ্ড হতে বিরত থাকবেন। স্থানীয় দের সম্মান করবেন। অপচনশীল বর্জ্য প্লাস্টি যত্রতত্র ফেলে আসবেন নাহ।
Google maps link - Google Maps
BDLG #BangladeshLocalguide #Localstory #Travel #Localguideconnect #Letsguide

61 Likes

সুন্দর মসজিদ।

5 Likes

Beautiful Mosque :mosque: @MohammadPalash

Thank You brother for Sharing with Us …

5 Likes

আপনার পোষ্ট পড়ে তো মিসর যেতে ইচ্ছা করছে৷ এখন কি হবে!

4 Likes

Thank you @MohammadPalash nice to read your post.Your all posts are very informative.

4 Likes

Hlw @alhasanriaz ধন্যবাদ নিবেন।

@Papel_Mahammud অনেক অনেক শোকরিয়া ভাই।

Hi @Tandrima2 Thank you so much you are so kind.

@alnajum আমারে নিয়েন সাথে ভাই

4 Likes

:round_pushpin: Elegant and extraordinary architecture :mosque: , @MohammadPalash !

:round_pushpin: Thank you for sharing some local masterpieces :star2: ; I look forward to further updates in your searches :walking_man:.

3 Likes

Sure Thank you so much @hlin454

3 Likes

বাহ ভাই! অনেক সুন্দুর আর অনেক তথ্য নির্ভর পোস্ট @MohammadPalash

1 Like

খুবই ভালো লাগলো এমন একটি মসজিদ দেখে, @MohammadPalash ভাই।