কাঁচা আমের ( Mango ) ভর্তা - শুকনো মরিচ দিয়ে

কেমন আছেন প্রিয় লোকাল গাইড গন? আশা করি সবাই শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ আছেন।
ঘরে বসে সবাই হইত একটু অলস হয়ে যাচ্ছেন, আমি কিন্তু নানান রকম খাবার তৈরি করে সময় কাটাচ্ছি।

আজকে আপনাদের বলব কিভাবে শুকনো মরিচের গুড়ো দিয়ে কাঁচা আমের ভর্তা তৈরি করতে হয়, এটা খুব সহজ এবং দক্ষিন এশিয়ায় খুব জনপ্রিয়।

তার আগে আসুন একটু জেনে নিব এই “আম” সম্পর্কেঃ
আম (ইংরেজি- Mango), দক্ষিণ এশিয়ায় এক প্রকারের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ এবং কমলা রং হয়ে থাকে।


বাংলাদেশে আমকে ফলের রাজা ভলা হয় ও আম ভারতের জাতীয় ফল হিসাবে পরিচিত। বাংলাদেশ এবং ভারতে যে প্রজাতির আম চাষ হয় তার বৈজ্ঞানিক নাম Mangifera indica। এটি Anacardiaceae পরিবারের সদস্য। তবে পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আমের বিভিন্ন জাত আছে, যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসা, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপূরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী ইত্যাদি। ভারতের মালদহ , মুর্শিদাবাদ-এ প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে। আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছের প্রতীক হিসেবে নেওয়া হয়েছে।

বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। পাকা আমাএর স্বাদ মধুর মত, অনেকে টক মিষ্টি পছন্দ করে আব্র অনেকে শুধু মিষ্টি, আর সবাই বলে ‘ফলের রাজা’। এবং বাংলাদেশে আম গাছকে বলা হয় জাতীয় গাছ।

এখন আসুন এই সুস্বাদু ফলের ভর্তা তৈরি করার নিয়ম জেনে নেই…
আমের ভর্তা তৈরি এর জন্য আপনার লাগবে পরিমাণ মত আম, শুকনো মরিচ, চিনি, লবণ এবং পেঁয়াজ।

1️ প্রথমে আমগুলো ভালভাবে দুয়ে নিবেন তারপর চামড়া ছিলে নিতে হবে পাতলা করে।

2️ তারপর একই নিয়মে চাইলে আম গুলোকে পাতলা পাতলা স্লাইস করে নিতে পারেন।

3️ শুকনো মরিচ গুলো চুলাই ভাল করে শুকিয়ে ব্যেলেন্ডার এ ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন।

4️ তারপর সব উপকরণ পেঁয়াজ, শুকনো মরিচের গুড়ো, লবণ, চিনি ভাল করে মিশিয়ে নিন। (আমি আখের চিনি ব্যাবহার করি)

5️ ভাল করে মিশিয়ে নিলেই আসল স্বাদ পাওয়া যাবে, হালকা ঠান্ডা করে খেতে পারেন।

এই নিন তৈরি হয়ে গেল শুকনো মরিচ দিয়ে কাঁচা আমের ভর্তা। এর স্বাদ টক ঝাল মিষ্টি ?


বিঃদ্রঃ খাওয়ার পর বুক জ্বালাপোড়া করলে একটি গেস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে পারেন
যারা আমার মত ভর্তা পছন্দ করেন এবং টক ঝাল মিষ্টি খেতে ভালবাসেন তাদের ভাল লাগবে
আর কোন ফলের ভর্তা অথবা কোন খাবার এর রান্না পক্রিয়া জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন।

প্রিয় লোকাল গাইড গন আজ এই পর্যন্ত, আবার লিখব অন্য কোন বিষয়ে, বাসায় থাকুন এবং নিরাপদ থাকুন ?
#Google #Maps #LocalGuides #LetsGuide #StayConnect #KeepContribute #StayHome #StaySafe #BDLG

164 Likes
  1. Thank you for sharing @JAHEDx it’s very important
10 Likes

Thanks for Ur Comment, #StayHome #StaySafe

11 Likes

আমার প্রিয় ফল গুলির মধ্যে আম অন্যতম। আমের ভর্তা রেসিপির পাশাপাশি আম সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ এই পোস্ট অনেক ভালো হয়েছে। অনেক ধরনের আমের নাম জানতে পারলাম।

ধন্যবাদ @JAHEDx ভাই আপনাকে আম সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

18 Likes

@JAHEDx ভাই আপনার এই পোস্টটি দেখে মুখে জল এসে গেল। কাঁচা আম ভর্তা আমার খুবই প্রিয়। তবে শুকনো মরিচ দিয়ে কখনো ট্রাই করিনি। ফ্রিজে কাঁচা আম আছে, ইনশাল্লাহ আগামী কালকেই ট্রাই করবো। তবে আজকে কাঁচা আমের জুস করে খেয়েছি। বেশ মজাদার, রেসিপি অন্য একদিন দিব।

Caption: Green mango juice (LG Designer_Biswajit)

15 Likes

দেখতেই এতো সুস্বাদু লাগছে খেতে তো আরো অনেক বেশি মজাদার হবে। আপাতত রমজান মাস বলে দূরে আছি। হঠাৎ পেটে সমস্যা হলে মুশকিলে পড়ে যাব। ঈদের পর খেলা হবে!

ধন্যবাদ @JAHEDx ভাই এই চমৎকার আমের ভর্তার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য

15 Likes

@JAHEDx অনেক সুন্দর রেসিপি হয়েছে। খাবার অনেক ইচ্ছা জাগলো। কিন্তু দিনে থাকি রোজা রাত্রে ঝাল খাওয়ার অভ্যাস নাই।

11 Likes

জিভে জল আসা পোস্ট… :yum:@JAHEDx ভাই আফসোস কাঁচা আম থাকতে আর দেখা হচ্ছে না, আর ভর্তাও খাওয়া হচ্ছে না.

10 Likes

দেখে জিভে পানি চলে আসে

9 Likes

বাহ দারুন আমের ভর্তা, দেখি আমের আচার নিয়ে হাজির হবো শীঘ্রই, সাথে থাকুন :blush:

12 Likes

@JAHEDx ভাই খুব ভাল লিখেছেন। আমি তো রাজশাহী এর মানুষ। কিন্তু আম সম্পর্কে আমার তেমন খুব ধারনা নাই। তবে আপনি জেভাবে লিখেছেন খুব ভাল লেগেছে।

আমি শুধু আম খেতে পছন্দ করি। আমার পছন্দ হচ্ছে আম্রুপালি সহ বেস কিছু।

তবে আপনার এখানের ছব গুল দেখে শুধু আমার মুখেই জল এসেছে বলে মনে করি না। যারা দেখেছে তারা যদি জীবনে একবারের জন্নেও কাঁচা আম খেয়েছে তাদের জিভেও জল এসেছে।

10 Likes

@Designer_Biswajit দাদা,

@JAHEDx ভাইয়ের আম ভর্তা শেষের ছবি দেখে যেমন মুখে পানি চলে আসছে ঠিক তেমনি আপনার এই কাঁচা আমের জুসের ছবি দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আশা করি খুব শীঘ্রই কাঁচা আমের জুসের রেসিপি শেয়ার করবেন, ধন্যবাদ

12 Likes

@SajolKDas দাদা,

আম্রপালি আমারও খুব পছন্দের আম। তবে ল্যাংড়া আম’টাও আমার বেশ পছন্দের।

@AbdusSattar ভাই,

কাঁচা আমের জুসের রেসিপি যদিও সবারই জানা, তারপরও চেষ্টা করব আমার রেসিপিটা সবার সাথে শেয়ার করতে। জেনে ভালো লাগলো যে আমার জুসের ছবিটা আপনার পছন্দ হয়েছে। ধন্যবাদ।

8 Likes

জিভে জল চলে আসছে বড় ভাই, কাঁচা আমের ভর্তা আমার বউয়ের খুবই পছন্দের একটা জিনিস।

7 Likes

@Designer_Biswajit দাদা আম বলতেই আমি অজ্ঞান।

এতটাই প্রয় ফল আমার।

9 Likes

আমার প্রিয় ফল গুলোর মধ্যে আম অন্যতম, আপনাকেও ধন্যবাদ মতামতের জন্য @AbdusSattar ভাই

6 Likes

ও ভাই!

জিভে জল চলে আসছে :heart_eyes: :hugs:

পেয়াজ দিয়ে কখনো খাই নাই, খেয়ে দেখতে হবে। ধন্যবাদ @JAHEDx ভাই :heart:

9 Likes

Thank you for sharing this @JAHEDx , I love mango. Your post is beautiful.

6 Likes

Not at all @JAHEDx i am at home thank you

5 Likes

খুবই ভাল পোষ্ট। তবে তুমি চাইলে আমাদেরকে সব উপকরণ গুলো পার্সেল করে দিতে পার। যাতে করে সবাই নিজ বাসায় তোমার দেয়া ভর্তা খেয়ে দোয়া করে দিতে পারে।

অসাধারণ।

5 Likes