[In-Person] Bangladesh, September 30, Durga Puja Photowalk @ Gazipur

সবাইকে শারদীয় শুভেচ্ছা!
মহালয়ার পুণ্য তিথি পেরিয়ে, হাতে গোনা আর ক’টা দিন বাকি, তারপরেই ঢাকে কাঠি পড়বে, শুরু হবে শারদীয় দুর্গোৎসব।
নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, নদীর ধারে দুলে ওঠা কাশফুলের শুভ্রতা আর তার সঙ্গে ঢাকের বোল আর শঙ্খের ধ্বনি , শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।

বাংলাদেশের নানা প্রান্তে দুর্গাপূজা একসাথেই পালিত হলেও, প্রতিমা তৈরি থেকে প্যান্ডেল সাজানো পর্যন্ত — প্রতিটি মণ্ডপে থাকে আলাদা বৈচিত্র্য, ভিন্ন এক সৃজনশীলতার ছাপ।
আর এই বৈচিত্র্য ও শৈল্পিকতাকে ক্যামেরায় বন্দি করতে, বাংলাদেশ লোকাল গাইডস আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ ফটোওয়াক।

:camera_with_flash: Durga Puja Photowalk @ Gazipur
:large_blue_diamond: মিটআপ নাম্বার: ২৭০
:round_pushpin: লোকেশন: কালিবাড়ি মন্দির সংলগ্ন, জয়দেবপুর, গাজীপুর সদর
:six_o_clock: সময়: সন্ধ্যা ৬টা – রাত ৮.৩০টা
:bust_in_silhouette: হোস্ট: Nasim M Joy

এটি একটি সবার জন্য উন্মুক্ত মিটআপ। যদি আপনি এই ফটোওয়াকে অংশ নিতে চান, তাহলে অবশ্যই ইনবক্স করে আগাম জানিয়ে দিন।

চলুন, একসাথে খুঁজে নিই গাজীপুরের দুর্গোৎসবের রঙ, আলো আর ঐতিহ্যের গল্প , আমাদের ফ্রেমে, আমাদের চোখে।

#BangladeshLocalGuides #BDLG #270 #DurgaPuja2025 #PhotoWalkGazipur

20 Likes

আশাকরি তমাদের ক্যামেরায় ধারন করা ছবিতে ফুটে উঠবে আহবমান বাংলায় শারদীয় দুর্গা পূজা উৎসবের চিত্রপট @NasimJ

3 Likes

Hope you photowalk on Sharodio Durga puja will make a great representation of Bangladeshi cultural aspects and many more ahead. Alla the best for the meet up. @NasimJ

3 Likes

@NasimJ
Best wishes for your photo walk meetup.

3 Likes

Best wishes for your meetup @NasimJ .

I will try to attend this meetup.

2 Likes

Best wishes for meetup @NasimJ

1 Like