বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির ২৭১তম মিটআপ আয়োজন করা হয়েছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৫-এর ভেন্যুতে।
এই মিটআপে আমরা সবাই একসাথে আনন্দঘন বিকেল কাটাব, ফেয়ারে ঘুরে দেখব বাংলাদেশের ট্যুরিজম মার্কেটের নতুন দিগন্ত এবং ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানব। পাশাপাশি, লোকাল গাইড প্ল্যাটফর্ম নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করতে পারবেন।
মিট আপের সারসংক্ষেপ:
Meetup name : Meetup @ Tourism Fair-25
Meetup No : 271
Meetup time: 04:00 PM -06:00PM
Meetup Date : 01 November, 2025
Meetup Type : Open for all
Meetup location : Google Maps
আপনাদের সকলকে এই মিটআপে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। চলুন, একসাথে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করি এবং আমাদের লোকাল গাইড কমিউনিটিকে আরও সমৃদ্ধ করি।
আমন্ত্রণে,
মকিত হোসেন
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি
আমি আসলে শখের বসে লোকাল গাইডের লেভেল এইট পর্যন্ত চলে এসেছি কিন্তু এর নিয়ম কানুন কিংবা বেনিফিট কিছুই বুঝতেছি না আমাকে আপনারা সিনিয়র যারা আছেন আমাকে কি কিছু বুঝিয়ে দিবেন আমি এই মিট আপ এ অংশগ্রহণ করব কিভাবে
Hello @Khokonexclusive3
It’s good to know that you have already reached level 8. Congratulations! You can definitely join us in this meet-up if you want. For this, you need to be present at the meet-up venue on time and join us. In every meet-up, we allocate some time to guide the newcomers. Hopefully, by attending the meet-up, you will raise your problems with us and get them resolved. Thank you.