[In-Person] Bangladesh, April 14, বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন, চাঁপাইনবাবগঞ্জ!

প্রিয়
বাংলাদেশী লোকাল গাইড ও বিশ্বের সকল লোকাল গাইডদের বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত হবে বাংলা নববর্ষ উপলক্ষে এক বিশেষ মিটআপ। উক্ত মিটআপ এ বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সংস্কৃতি ও অত্র এলাকার আদিম ঐতিহ্য নিয়ে এক বিশেষ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া উক্ত এলাকায় বিশেষ করে এই দিনটিতে বাংলায় রিভিউ লেখা হবে কিছু সংখ্যক লোকেশনে এবং কিছু কিছু লোকেশন এর সঠিক তথ্য যাচাই করে তা গুগল মানচিত্রে আপডেট করা হবে।

:spiral_calendar:তারিখঃ ১৪ ই এপ্রিল ২০২৬
:three_o_clock:সময়ঃ সকাল ৮ টা থেকে ১২ টা
:round_pushpin:স্থানঃ চাঁপাইনবাবগঞ্জ শহর , রাজশাহী বাংলাদেশ।

পরামর্শঃ
১.সকল অংশগ্রহণকারীকে হালকা সুতি পাঞ্জাবি ও গামছা পরিধান করে আসতে হবে।
২. গরম খুব বেশি তাই প্রয়োজনে পানির বোতল নেওয়া যাবে।
৩. মোবাইল ফোন চার্জ করে নিয়ে আসতে হবে।
৪. একটি ছাতা সাথে রাখতে হবে।

বাংলা নববর্ষ উদযাপন এর স্মৃতি ধরে রাখার জন্য ছবি উঠানো ও এ মিটআপ এর উদ্দেশ্য।

নিমন্ত্রণকর্তাঃ আসলাম হোসেন

সকল লোকাল গাইডদের অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ সবাইকে

12 Likes

শুভকামনা রইলো! @Aslam_hossain, ভাই।

3 Likes

ধন্যবাদ @Roman_Ahmmed ভাই।

1 Like

@Aslam_hossain
আশাকরি ভালো কিছু হতে চলেছে। শুভকামনা।

1 Like

ধন্যবাদ @Designer_Biswajit খুব সুন্দর মন্তব্য করার জন্য।

1 Like

@Aslam_hossain নতুন বর্ষের নতুন মিটাপ হয়ে উঠুক প্রানবন্ত।

1 Like

বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল @ShafiulB চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পনতা ভাত ও ইলিশ মাছের ফ্রাই এর দাওয়াত রইল।

1 Like

শুভ নববর্ষ ১৪৩৩ @Aslam_hossain আপনার মিটআপ এর জন্য শুভ কামনা রইল ।

1 Like