How I made a boring walk enjoyable

ঢাকায় আমি প্রতিদিন রাতে ১ ঘন্টা হাঁটি। এবার ঈদের ছুটিতে গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। তাই ভাবলাম রাতে না হেটে বিকালে হাটবো। প্রতিদিন নতুন নতুন এলাকায় যাবো এবং হাঁটার ফাঁকে ফাঁকে গুগল ম্যাপস এ কন্ট্রিবিউট করবো। এতে করে একা একা হাঁটতে আর বোরিং লাগবেনা। নিজের প্রোফাইলেও কিছু পয়েন্ট যোগ হবে।

তাই গুগল ম্যাপস থেকে পছন্দমতো নতুন এলাকা সিলেক্ট করে প্রতিদিন বিকালে আমি একা হাঁটা শুরু করি। যাত্রা পথে অনেক ফটোওয়াক করি এবং ম্যাপস এ সেগুলো আপলোড করি। এছাড়াও আমি গুগল ম্যাপে বিভিন্ন মিসিং স্থাপনা যোগ করি, নানা ধরণের এডিট করি, কিছু স্প্যাম মুছে ফেলি। এইসব কাজ করতে করতে কখন যে ১/২ ঘন্টা সময় পার হয়ে যেত বুজতেই পারতাম না।

এভাবে আমি আমার হাঁটার সময়টাকে খুব উপভোগ্য বানিয়েছি। আশাকরি যে কয়দিন গ্রামে থাকবো এভাবেই কাজ করে যাবো। আপনারাও চাইলে এই টেকনিক ফলো করতে পারেন। এবং কাজের ফাঁকে ফাঁকে গুগল ম্যাপস কে সমৃদ্ধ করতে পারেন।

53 Likes

দারুন টিপস ভাই ধন্যবাদ @rashedul-alam

6 Likes

দারুণ বুদ্ধি,

আমি তো প্রায়ই গ্রামের বিভিন্ন জায়গায় যাই কিন্তু কন্ট্রিবিউশন করা মাথায় আসে নাই।

5 Likes

@MonirHB এখন থেকে কন্ট্রিবিউশন করতে পারেন।

4 Likes

Joss brother @rashedul-alam

thank you ….

4 Likes

Well done @rashedul-alam You truly capture the spirit of being a Local Guide! :clap:t4:

3 Likes

Well Done @rashedul-alam brother.

5 Likes

@Mikeinthefalls @NasimJ Thank you very much.

4 Likes

@rashedul-alam

অনেক সুন্দর ধারনা দেয়ার জন্য ধন্যবাদ

3 Likes