Fuska - Most Popular Street Food In Bangladesh

বাংলাদেশের স্ট্রিটফুড গুলোর মাঝে ফুচকা বিনা বাক্যে জনপ্রিয়তায় সবার শীর্ষে। স্কুল - কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পার্ক, পাবলিক প্লেস, পাড়ার মোড় সব জায়গায় ফুচকার দোকান লক্ষ্য করা যায়।

ফুসকা কম বেশি সবার প্রিয় হলেও এটি বিশেষত মেয়েদের খুবই প্রিয় খাবার। বাংলাদেশে এটি ফুচকা নামে পরিচিত হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটি পানি পুরি নামে পরিচিত।

প্রস্তুত প্রাণালীঃ আদা ময়দা দিয়ে বানানো গোলাকৃতির ফুচকার পাপড়িটিতে একটি ছোট ছিদ্র করে তার মধ্যে মসলাযুক্ত আলু ভর্তা ভরে দেওয়া হয়। এরপর ভর্তা ভর্তি ফুচকা তেঁতুল দিয়ে বানানো টক পানিতে ডুবিয়ে এর উপর সিদ্ধ ডিম চিল করে দিয়ে পরিবেশিত করা হয়। ফুচকামূলত পথের ধারের অস্থায়ী স্টলে বেশি পাওয়া যায়, তাছাড়া অনেক ছোট খাট দোকান ও রয়েছে যেগুলোতে শুধুমাত্র ফুচকা বিক্রি করা হয়।
প্রতি প্লেটে ৬-৯ টি ফুচকা থাকে, দাম ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৫০ টাকা প্লেট হয়ে থাকে।

ফুচকা আমারও প্রিয় স্ট্রেট ফুড, তবে তেঁতুলের টক দিয়ে খেতে আমার তেমন ভালো লাগেনা। তাই আমি সবসময় টক ছাড়াই খাই।
ফুচকা আপনার কেমন প্রিয় জানাতে ভুলবেন না কিন্তু?

19 Likes

খুব একটা পছন্দ নাহ কিন্তু দেখলে খেতে ইচ্ছে করে :yum: @NasimJ

2 Likes

@NasimJ আমাদেরও টেস্ট করতে দিয়েন ভাই। কিছু খাবার আছে একা খেয়ে কোনো মজা পাওয়া যায় না। এটাও ঐ তালিকায় আছে। :heart: :heart: :heart:

2 Likes

ইচ্ছে হলে মাঝে মধ্যে ট্রাই করে দেখবেন @MohammadPalash ভাই।

ঠিক বলেছেন @Shakilbd0 এই খাবার একা খেয়ে মজা নাই, কিন্তু কি করব ভাই বলেন, হতভাগা কপাল তাই একাই খেতে হয়।

2 Likes

আমার প্রিয় খাবারের তালিকার মধ্যে ফুচকা ও রয়েছে, যা প্রতিদিন বিকেলে আমাদের রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের অন্তর্গত যৌট্যাবটতলা নামক স্থানে পাওয়া যায়। যার প্রতি প্লেট মূল্য ১০০ টাকা মাত্র।একটি সুন্দর খাবারের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আসলাম হোসেন

দ্বি গ্রাম, মহনপুর

গোদাগাড়ী,রাজশাহী।

1 Like

Fuska means bubble in Greek!

1 Like