বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন শুভলং ঝর্ণা। রাঙামাটি শহর থেকে নৌপথে কর্ণফুলী লেক পেরিয়ে পৌঁছাতে হয় এই মনোমুগ্ধকর গন্তব্যে। বর্ষাকালে ঝর্ণাটি সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। তখন পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া জলধারা যেন এক অনন্ত ছন্দ তৈরি করে প্রকৃতির মাঝে।
ঝর্ণার পাশেই রয়েছে শুভলং বাজার, যেখানে আদিবাসী সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় – হ্যান্ডিক্রাফট, দেশীয় খাবার, আর পাহাড়ি অতিথিপরায়ণতা। শুভলং যাওয়ার পথেই লেকের বিস্তীর্ণ জলরাশি, সবুজ পাহাড় আর হালকা বাতাস যেন পুরো যাত্রাকে করে তোলে এক স্বপ্নের মতো।
আমি গিয়েছিলাম বর্ষার এক সকালে। হালকা বৃষ্টি, ট্রলারে করে যাওয়ার সময় কর্ণফুলী লেকের সৌন্দর্য মুগ্ধ করে দিয়েছিল। এক কথায়, এটি একটি “must visit” স্থান। তবে বন্ধুদের নিয়ে গেলে ভ্রমনযাত্রা অন্যরকম এক আনন্দ পাওয়া,যায়।
শুভলং ঝর্ণার বিশেষত্ব:
বর্ষাকালে এই ঝর্নায় প্রচুর পানি থাকে, এবং তখন এর সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায়।
আশেপাশের পাহাড়, সবুজ বন এবং কর্ণফুলী লেক মিলিয়ে এখানে অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে।
শুভলং বাজারে স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও খাবারের অভিজ্ঞতাও নিতে পারেন।
কিভাবে যাবেন:
রাঙ্গামাটি শহর থেকে বোট/ট্রলারে করে শুভলং যাওয়া যায়। রিজার্ভ বোটে যেতে প্রায় ১৫০০–২৫০০ টাকা খরচ হতে পারে (গন্তব্য এবং বোটের ধরন অনুযায়ী)।
লেক পার হয়ে যাওয়ার সময় আপনি কাপ্তাই লেকের সৌন্দর্যও উপভোগ করতে পারবে।
ভ্রমণ টিপস:![]()
বর্ষাকাল (জুলাই-সেপ্টেম্বর) শুভলং ঘুরে দেখার সেরা সময়।
ট্রলারে লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকুন।
Location ![]()
#Bdlg #localguidesbd #Bangladeshlocalguide #shuvalongwaterfall #localguideconnect







