Day 12: Cross country hiking || Bangladesh

Project: Sea to himalaya
Part 01: Cross country hiking || Bangladesh
Day: 12
Date: 11 December 2024
Distance: 36km

রোডঃ চান্দিনা - ইলিয়টগঞ্জ - গৌরিপুর - দাউদকান্দি ব্রিজ ক্রস।

কুয়াশার চাদরে ডেকে আছে পুরো শহর। ৭টাই বেরিয়েও রাস্তাতে ঠিকমতো দেখা যায় না কিছু। সকাল থেকে Mohammadullah Habib আমার সাথে আছে। গতকাল হেঁটে তার এতো ভালো লেগেছে সে আজকেও হাটবে। যদিও তার আজকে বিকেলে এক্সাম আছে। তাই পুরো দিন থাকবে না।

ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে লাগাতে এগিয়ে যাচ্ছি। এরমধ্যে Maria Sarker Muna আপুর সাথে কথা হলো। আপু আজকে সহ আরো কয়েকদিন হাটবে। তাই ভোরে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্য আমাকে যেখানে পাবে সেখানে থেকেই হাইকিং শুরু হবে এমন পরিকল্পনা করে যাত্রা শুরু করে।

অবশেষে ইলিয়টগঞ্জ এর প্রায় ১ কিলোমিটার আগে মুনা আপু যুক্ত হলো আমাদের সাথে অন্যদিকে ইলিয়টগঞ্জ থেকে হাবিব বিদায় নিলো। আজকের মতো প্রায় ১৫ কিলোমিটার হাইকিং সম্পন্ন।

ওখানে হালকা নাস্তা করে আবারো হাইকিং শুরু। এবার খুব দারুণ রোড দুইপাশে বিশাল বিশাল সব দিঘি আর গায়ে হাওয়া লাগিয়ে হাটছি আমি আর আপু।



গৌরিপুর এসে BD Clean - Cumilla এর অনেকের সাথে দেখা হলো। খাওয়া দাওয়া করে যাত্রা শুরু করতেই কয়েকজন সাংবাদিক ভাইদের সাথে দেখা। এইভাবে প্রায় সন্ধ্যা হয়ে যায় দাউদকান্দি ক্রস করতে। তাদের মধ্যে তিনজন দাউদকান্দি ব্রিজ পর্যন্ত হাইকিং করে।



দাউদকান্দি ব্রিজ পার হতে মেঘনা নদী কে কেন্দ্র করে তৈরি হওয়া বালির আড়তের কর্মযজ্ঞ দেখার মতো। মানুষের বৈচিত্র্য জীবনের🌺


ব্রিজ পার হওয়ার আগেই মুল্লা ভাইয়ের সাথে কথা হয়। ভাইয়া গাড়ি পাঠাচ্ছে তাই আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এখানেই। ড্রাইভার এর সাথে কথা হলো। আমি ব্রিজের টোল প্লাজার নাম দেখে ড্রাইভার কে যমুনা ব্রিজ বলে ফেলি। আসলে এইটা দাউদকান্দি ব্রিজ ছিলো। এই নিলে ড্রাইভার আর আমার মধ্যে ইনফরমেশন এর গ্যাপের কারণে লম্বা সময় ধরে অপেক্ষা করে থাকতে হয়।



আজকে বিকেল এর সময় টাতে পা আবার বিগড়ে যায়। কেনো জানি না আমার পা আমার সাথে দুইদিন পর পর এমন ব্যবহার করছে। মনে হচ্ছে আমি তার কাগজে কলমে লিখিত শত্রু। যাইহোক সেই পায়ের যন্ত্রণা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা।

অন্যদিকে এলাকাটা নিরাপদ না। যখন আসছিলাম তখনই একটা লোক আমাদের কে উল্টাপাল্টা কথা বলছিল। পরে আমি রেখে গিয়ে কথা বলাতে আর ডিস্টার্ব না করে চলে যায়। অন্যদিকে পরিচিত সবাই বলছিল এখানে যেনো সাবধানে থাকি। জায়গাটা ভালো না।
আমার কাছে জায়গা নিয়ে কোনো অভিযোগ বা কোনো সমস্যা চোখে পড়েনি। তবে এই জায়গায় বসবাস করা সামান্য কিছু লোক হয়তো চুরিচামারি কিংবা খারাপ চিন্তাভাবনার আছে।

যাইহোক আমরা কোনো সমস্যা ছাড়াই সেই জায়গা থেনারায়ণগঞ্জ এ মোল্লা ভাইয়ের বাসায় চলে আসি। ভাইয়ার সাথে মাঝপথেই দেখা মানে। মাঝপথ থেকে ভাইয়া গাড়িতে উঠে। সাথে নিয়ে আসে আমাদের জন্য ফ্রেশ জোস। ঢাকার জ্যাম এখান থেকেই শুধু। এই জ্যামে অতিষ্ঠ হয়ে বাসায় গিয়ে ভাইয়ার চটপট সুন্দর দুইটা পাখিকে দেখে মন ভালো হয়ে যায়। মানে ভাইয়ার দুই ছেলে।

পায়ের যত্ন নিলাম দুইজনই। এরপর খাওয়া দাওয়া করে ঘুমের রাজ্যে হারালাম আজকের মতো।


Cross country hiking Bangladesh 2024
Sponsor: Zoom Wild|| Zoom Wild
#crosscountryhiking2024
#crosscountryhikingbangladesh
#Promote_positivity_and_walk_for_a_healthy_life
#zoomwild
#teknaf_tetulia
#ts_rekha
#পায়ে_হেঁটে_টেকনাফ_থেকে_তেঁতুলিয়া
#পায়ে_হেঁটে_বাংলাদেশ

17 Likes

শুভ কামনা রইল, সুন্দর ভাবে সম্পূর্ণ হোক এই যাত্রা

2 Likes

শুভকামনা রইলো আপু :maple_leaf::rose:

1 Like

অসংখ্য ধন্যবাদ :hibiscus:

1 Like

দোয়া কাম্য ভাই