Connecting with Connect- A Meetup for Bangladesh Local Guides

হ্যালো বাংলাদেশ লোকাল গাইড​ বন্ধুরা

কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয় না, দেখা হয় না, মন খুলে গল্প করা হয় না। কানেক্ট এর জন্মদিন-কে উপলক্ষ্য করে চলুন আমরা সবাই একত্রিত হই। বাংলাদেশ লোকাল গাইড’স এর ব্যানারে, আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের ২১৭তম মিটআপ।

যদিও আমি ইউ এস এ থেকে আপনাদের সাথে ভার্চুয়ালি যোগ দিবো, তবে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা মিটআপ’টি একটি নির্দিষ্ট স্থানে আয়োজন করতে যাচ্ছি। সুতরাং ঢাকার বাইরের লোকাল গাইডরাও আমাদের সাথে যোগ দিতে পারবেন গুগল মিট এর মাধ্যমে।

মিটআপ এ অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই ভালভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে ।

মিটআপ এ আমরা যা যা আলোচনা করবো:
১. কমিউনিটি’র গত এক বছরের কার্যাবলী
২. গুগল ম্যাপস সর্বশেষ আপডেট গুলো আলোচনা
৩. সোনিয়া খোরশেদ এর সাথে হ্যাংআউট ও কুশল বিনিময়
৪. প্রশ্ন উত্তর

মিটআপ এর দিন-ক্ষণ
তারিখ: সেপ্টেম্বর ৯, ২০২৩
সময়: সন্ধ্যা ৬:০০ থেকে ৭:৩০ পর্যন্ত
স্থান: BASIS অডিটোরিয়াম

যেহেতু মিটআপ টি স্বল্প পরিসরে হচ্ছে, তাই আমরা ৪৫/৫০ জনের বেশি লোকাল গাইড কে সংকুলান করতে পারবো না।
রেজিস্ট্রেশনের তালিকা থেকে আপনাদের এক্টিভিটিস এর উপর ভিত্তি করে ৪৫/৫০ জন কে আমন্ত্রন জানানো হবে । ভার্চুয়ালি যারা জয়েন করবেন তাদের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য।

Registration Form <— লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
মিট আপের জন্য আপনি মনোনীত হলে কন্ফার্ম করার জন্য আপনার প্রদত্ত ইমেইল ও হোয়াটস এপ এ ম্যাসেজ এর মাধ্যমে জানানো হবে।
ভেন্যু’র বিস্তারিত ঠিকানা, (অথবা ভার্চুয়ালি যারা জয়েন করছেন তাদের ক্ষেত্রে গুগল মিট লিঙ্ক ) ইমেইল-এর মাধ্যমে জানানো হবে। মনে রাখবেন,
এই মিটআপ টি শুধুমাত্র বাংলাদেশ লোকাল গাইড দের জন্য। সুতরাং, আপনি যদি বাংলাদেশ লোকাল গাইডের-এর একজন মেম্বার না হন, তাহলে ​দয়া করে রেজিস্ট্রেশন করবেন না |

দেখা হবে ৯ই সেপ্টেম্বর।

আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

125 Likes

আবারো সবার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

চমৎকার এই মিটআপ আয়োজনের জন্য @SoniaK আপু আপনাকে ও বাংলাদেশ লোকাল গাইডস কে অসংখ্য ধন্যবাদ :heart:

আপনার মিটআপের শুভকামনা ও সফলতা কামনা করছি।

15 Likes

All the best for your meet-up @SoniaK :pray: I hope it will be a fantastic event :heart_eyes:

14 Likes

ঢাকার বাইরের লোকাল গাইডদের ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ! এই সুযোগের সদ্‌ব্যাবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি… :sparkles:

11 Likes

@SoniaK সবার জন্য শুভ কামনা রইলো, সেই সাথে আপনার জন্যও দোয়া রইলো আপু

14 Likes

@SoniaK আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি মিট আপ এর আয়োজন করার জন্য । দেশের বাইরে থাকার সুবাধে শত ইচ্ছা থাকা স্বত্তেও কোথাও জয়েন হতে পারি না । এবার হয়ত সে সুযোগ পাব । সৌদি আরব থেকে অপেক্ষায় ।

11 Likes

ব্যতিক্রমধর্মী এমন একটি মিটারের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল সবার জন্য।

11 Likes

@SoniaK

ব্যতিক্রমধর্মী এমন একটি মিটারের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল সবার জন্য।

9 Likes

সুযোগ পেলে আপনার সাথে ভার্চুয়ালী দেখা হবে আপু। ব্যানারে ৯ আগস্ট দেখলাম। সেপ্টেম্বরের জায়গায় হয়তো ভুলে আগস্ট লেখা হইছে আপু।

12 Likes

বাহ চমৎকার এক মিটাপের সাক্ষী হবো আশা করছি। অনেক ধন্যবাদ আপু @SoniaK সেই সাথে ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে।

12 Likes

@SoniaK অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু ব্যতিক্রমী মিট আপ আয়োজনের সিদ্ধান্ত নেয়ার জন্য।

সুযোগ পেলে দেখা হবে ইনশাআল্লাহ

6 Likes

ইনশাআল্লাহ আবারো সবার সাথে দেখা হবে নতুন অনেক কিছু জানার শেখার অভিজ্ঞতা হবে, সেই অপেক্ষায় রইলাম। @SoniaK চমৎকার এই মিটআপ আয়োজনের জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ :heart:

আপনার মিটআপের শুভকামনা করছি।

7 Likes

বাংলাদেশ লোকাল গাইড এর প্রত্যেকটা সদস্যের জন্য খুবই আনন্দের একটি সংবাদ,

ইনশাআল্লাহ বাংলাদেশ লোকাল গাইডের

প্রতিটা সদস্য অন্যরকম একটি মিটআপ উপভোগ করবে। ধন্যবাদ @SoniaK আপনাকে এত সুন্দর একটি meet আপের উদ্যোগ নেওয়ার জন্য।

6 Likes

মিট আপ এর জন্য শুভকামনা রইলো, সুযোগ পেলে অবশ্যই উপস্থিত থাকার চেস্টা করব।

@SoniaK

5 Likes

@SoniaK আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা ভার্চুয়াল মিটআপ আয়োজন করার জন্য, আমার জন্য এটি খুবই খুশির সংবাদ। তাছাড়া আপনার সাথে ভার্চুয়াল মিট আপে আমার কখনো অংশগ্রহণ করার সুযোগ হয়নি, সুযোগ পেলে অবশ্যই সেটা হবে আমার জন্য সৌভাগ্য। বাংলাদেশের লোকাল গাইডের একজন সদস্য হতে পেরে আমি বাংলাদেশ লোকাল গাইডকে অসংখ্য ধন্যবাদ জানাই

8 Likes

আশা করি খুব ভালো একটা প্রোগ্রাম হবে,

ধন্যবাদ @SoniaK আপা।

4 Likes

Thank you @alhasanriaz , it’s corrected now.

4 Likes

@SoniaK অনেক দিন পর ভার্চুয়াল মিট আপে অংশগ্রহন করতে পারবো ভেবেই আনন্দ লাগেছে। যাদের কারণে সম্ভব হচ্ছ েতাঁদেরকে অসংখ্য ধন্যবাদ

2 Likes

@SoniaK Welcome to Bangladesh. I wish all success for this meetup.

2 Likes

অনেক দিন পর কথা হবে, আবেদন করেছি লাইভ মিটাপে থাকবো বলে

4 Likes