Bird Eye View of Sundarban & 200th meetup.

সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত।

এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়।

এতোসব বৈশিষ্ট্যর জন্যই বাংলাদের লোকাল গাইডস এর ২০০তম মিটআপ সুন্দরবনকে কেন্দ্র করেই হয়েছে। যেখানে লোকাল গাইডস দের জীববৈচিত্র সম্পর্কে ধারনা দেয়া হয়েছে। আমরা মিটআপের প্রথম দিনে বিকালে আকাশলীনা ইকোট্যুরিজম পার্কে ভ্রমন করি, যেটা সুন্দরবনের পাশেই অবস্তিত।

আর ২য় দিন নৌকায় করে সুন্দরবন ভ্রমনে বের হই। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। প্রথমে আমরা কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্র ভিজিট করি। এখানে বানর, হরিন, কুমির, সাপ, পাখি ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখি। এরপরে আমরা কদমদলা ফরেস্ট স্টেশন ভিজিট করে রিসোর্টে চলে আসি।

পরিশেষে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি কে ধন্যবাদ দিতে চাই এতো সুন্দর একটি মিটআপ আয়োজনের মাধ্যেমে সুন্দরবনের জীববৈচিত্র সম্পর্কে জানতে পারার জন্য।

(ছবি ডিভাইসঃ DJI Mini 3 Pro Drone)

41 Likes

দুর্দান্ত একটি পোস্ট @SunMoon

সাথে একটি ভিডিও যুক্ত করলে আরো ভালো হতো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

6 Likes

পাখির চোখে অসাধারণ ছবি দেখে অনেক ভালো লাগলো।

7 Likes

@SunMoon বিষয় নির্বাচন, ছবি এবং তথ্য নিয়ে দুর্দান্ত একটা পোষ্ট হয়েছে। ভেবেছিলাম ২০০তম মিট আপ নিয়ে আর হয়ত কেউ লিখবেনা। কিন্তু আপনার কাছে যে থলের বিড়াল লুকিয়ে রেখেছেন জানতাম না। :grin:

ছবিগুলোর লাল বর্ডার না থাকলে আরো দৃষ্টিনন্দন হতো।

7 Likes

Awesome pics and outstanding narrative post.

6 Likes

এক কথা অসাধারণ ভাই @SunMoon সুন্দর পোস্ট ধন্যবাদ।

5 Likes

স্মৃতি টা ঝালাই হয়ে গেলো, কাব্যিক ড্রোনওগ্রাফি, এমন ড্রোনওগ্রাফি আরো দেখতে পাবো এই প্রত্যাশায়…

5 Likes

ভাই আপনার পাখিটা অসাধারণ কাজ করেছে।

ধন্যবাদ, এত সুন্দর ছবি আমাদের উপহার দেওয়ার জন্য।

5 Likes

Awesome post brother @SunMoon

Picture gula just be wow

thank you for sharing with us

5 Likes

এই ড্রোনশট গুলো দেখার অপেক্ষায় তো ছিলাম এতদিন @SunMoon ভাই।

ধন্যবাদ।

5 Likes

দারুণ আয়োজন

2 Likes

@SunMoon ভাই আপনার ড্রোন উড়ার পর থেকে মনে হচ্ছিল ড্রোনের মাধ্যমে কি রকম দেখা যাচ্ছে, তা দেখার খুবই ইচ্ছা হচ্ছিল তা এখন পূরণ হলো ধন্যবাদ

3 Likes

@Designer_Biswajit ধন্যবাদ দাদা, ভিডিও করেছি, বাট এখনো এডিট করি নাই, এডিট করে আপলোড করবো।

@MonirHB ধন্যবাদ ভাই।

@AtiqulHoque সময় করে লিখে ফেল্লাম। আপনার মতামতের জন্য ধন্যবাদ। পরবর্তী পোষ্টে লাল বর্ডার টা চেঞ্জ করে দিবো।

@SanjayBDLG ধন্যবাদ দাদা।

@MohammadPalash ধন্যবাদ ভাইজান।

4 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ কিছুদিন পরে ভিডিও দিবো

2 Likes

পাখির চোখে বনটি বেশিই সুন্দর লাগছে। এজন্যই এটা সুন্দরবন।

1 Like