Bangladesh Local Guides 119th Meet Up at DC Hill, Chittagong

Note : শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা কানেক্ট এর অফিসিয়াল লোগো ব্যবহার করেছি যদিও এটা অফিসিয়াল কোন মিট আপ ছিল না। আশা করি ভবিষ্যতে আর এমন টা হবে না।

★ মহান সৃষ্টি কর্তার প্রতি অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে প্রচন্ড বৃষ্টি ও ঝড় বাদলা উপেক্ষা করে আমরা আমাদের ১১৯তম মিট আপ সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।
যদিও আমাদের মিট আপ ৪:০০ টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই বিকাল ৩ টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে এবং ৪:০০ টার দিকে প্রবল বেগে বৃষ্টি পাত শুরু হয়। এর মধ্যেও আমাদের সকল লোকাল গাইডগণ বৃষ্টি জনিত এই সমস্যার কারণে উপস্থিত হতে পারে নি ফলে আমাদের মিট আপ ৪:৩০ মিনিটে শুরু হয়। আমাদের এই মিট আপে ২০ জন লোকাল গাইডস উপস্থিত থাকার কথা থাকলেও অবশেষে আমরা ১২জন লোকাল গাইডস এই মিট আপে অংশগ্রহণ করি।

জেনে নেয়া যাক মিট আপ সম্পর্কে বিস্তারিতঃ
★ এটি “বাংলাদেশ লোকাল গাইডস” এর ১১৯তম মিট আপ।
★ তারিখঃ ২৭/০৯/২০১৯ইং
★ মিট আপের স্থানঃ ডি. সি. হিল (নজরুল স্কয়ার) চট্টগ্রাম।
★ উপস্থিত লোকাল গাইডসঃ ১২জন
★ মিট আপ এর আলোচ্য বিষয়ঃ নতুন লোকাল গাইড দের সাথে পরিচিতি, রিভিউ রাইটিং, ছবি তোলার নিয়ম, ছবির কোয়ালিটি, কানেক্ট এ পোস্ট করার নিয়ম, প্লেস এড, এছাড়া লোকাল গাইডিং সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা।
★ মিট আপ এর আয়োজকঃ @JAHEEED

এবার জেনে নেয়া যাক মিট আপ এর বিস্তারিত বিবরণঃ

★ মিট আপের মূল ভেন্যু ডি.সি. হিল (নজরুল স্কয়ার) : প্রথমে আমরা একের পর এক কাক ভেজা হয়ে আসতে থাকি আমাদের মিট আপ এর মূল ভেন্যু ডি.সি. হিল (নজরুল স্কয়ার) চত্বরে। কোথাও জায়গা না পেয়ে আমরা একটি শতবর্ষি গাছের নিচে আশ্র‍য় গ্রহণ করি বিকাল তখন ৪:৩০। আমাদের ৮/৯ জন লোকাল গাইডস তখনও এসে উপস্থিত হতে পারেন নি প্রচন্ড বৃষ্টির কারণে। পরে অবশ্য মুরাদ ভাই আমাদের সাথে যোগ দেন। তারপর আমরা এখান থেকে আরো কিছু উপরে উঠে একটা ছাউনি নিচে গিয়ে দাঁড়ায় এবং আমাদের মিট আপ এর প্রথম ছবি তুলি।

★ এরপর আমরা আমাদের মিট আপ এর মূল ভেন্যুতে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলি।

তারপর আমরা হেটে ডি.সি হিল এর সামনে অবস্থিত বৌদ্ধ মন্দিরের নিকটবর্তী একটা জায়গাতে সবাই ঝড়ো হই তখন বৃষ্টি কিছুটা থেমে যাওয়ার পথে। আমরা সকল লোকাল গাইডস এই স্থানে দাঁড়িয়ে একে অন্যের সাথে পরিচিত হই তারপর গ্রুপ ছবি তুলি।

★চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী পাহাড়ঃ
তারপর আমরা এখান থেকে হেটে হেটে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী স্থান চেরাগী মোড়ে যাই এবং মোড়ে অবস্থিত চেরাগী পাহাড়ের ছবি তুলি। চেরাগী পাহাড়ের কারণেই এটি চেরাগী মোড়। এই চেরাগী পাহাড় থেকেই মূলত চাটগাঁ, চাটগাঁ থেকে পরবর্তীতে চট্টগ্রাম নামে রূপান্তরিত হয়। (এর বিস্তারিত পরে একদিন বলব ইনশা আল্লাহ্)।

এরপর আমরা হেটে চট্টগ্রাম প্রেস ক্লাবের একটু আগেই অবস্থিত একটি ঐতিহ্যবাহী কূয়ার পাশে একত্রিত হই। এই কূয়াটি ফনী সেনের কূয়া নামে পরিচিত। এটি জামাল খান বাই লেইনে অবস্থিত। তবে কূয়াটি বহুদিন যাবত পরিত্যক্ত। এটি নিয়ে পত্রিকায় অনেক লিখালিখিও হয়েছে। (থাক এ কথা)

এরপর আমরা সবাই ঝাল মুড়ি খাই ও চা চক্র শেষ করেই আমরা আমাদের মিট আপের মূল আলোচনা শুরু করি। এই সকল লোকাল গাইড তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং যাহেদ ভাই ও রায়হান ভাই খুব সুন্দর করে আমাদের প্রশ্ন গুলোর উত্তর বুঝিয়ে বলেন। এছাড়া যাহেদ ভাই ও রায়হান ভাই তাদের পূরনো অভিজ্ঞতা ও লোকাল গাইডিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপন করেন।

মিট আপ এ উপস্থিত ছিলেনঃ

১। মোহাম্মদ জাহেদ হোসাইন

২। মোঃ রায়হান শাহরিয়ার

৩। মোঃ আতাউল করিম

৪। মোঃ আলম হোসাইন লিংকন

৫। মাহবুব হায়দার

৬। সায়েম

৭। ফজলে রাব্বী

৮। জোবায়ের

৯। রিয়াদ উদ্দিন

১০। মহসিন চৌধুরী

১১। মোঃ শামসুল আলম খান মুরাদ

১২। আব্দুল্লাহ আল নোমান

পরিশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা প্রতি মাসেই কোন না কোন মিট আপ আয়োজন করব।
এরই মধ্যে আমাদের মিট আপ পর্ব এখানে সমাপ্তি হয়।
ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য এবং আমাদের দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারি।

বিশেষ করে ধন্যবাদ জানাই ১১৯তম মিট আপ এ উপস্থিত সকল লোকাল গাইডদের।
ভাল থাকবেন সবাই।

**সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই মিট আপ এর দিনই ছিল আমাদের সবার ভালোবাসা “গুগল” এর জন্মদিন।

22 Likes

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বিস্তারিত মিটআপের আলোচনাসমূহ তুলে ধরার জন্য।অনুরোধ রইল লেখার পূর্বে কথাটা তুলে দেয়ার জন্য এবং টাইটেলটা একটু ভিন্ন লেখার জন্য অন্যথায় জাহিদ ভাইয়ের পোস্টে সাথে মার্জ হয়ে যাবে @SayemBDLG

10 Likes

ভাই এত সুন্দর একটা রিকেপ লিখার জন্য আপনাকে অশংখ্য ধন্যবাদ, আশা করি এভাবেই আমরা এগিয়ে যাব আর বড় বড় মিত-আপ আয়োজন করতে পারব। যারা অংশগ্রহন করেছে সবাইকে ধন্যবাদ। আপনাকে আবার ধন্যবাদ এত সুন্দর রিকেপ লিখার জন্য @SayemBDLG

8 Likes

খুব ভালো লাগছে চট্টগ্রামের ১২ জন নতুন পরাতন লোকাল গাইডকে একসাথে দেখতে পেরে। গুগলের জন্মদিনে আপনারা খুব সুন্দর একটা মিটাপ উপহার দিয়েছেন, অভিনন্দন সবাইকে! :slightly_smiling_face:

6 Likes

এখন ঠিক আছে কিনা দেখেন ভাইয়া

2 Likes

এখন ঠিক আছে কিনা দেখেন ভাইয়া… @MahabubMunna

2 Likes

আপনাকেও ধন্যবাদ ভাইয়া, অনেক কষ্ট করে আয়োজন করেছেন। @JAHEDx

2 Likes

ধন্যবাদ ভাইয়া, উৎসাহিত হলাম। আশাকরি আগামীতেও আরো ভালো কিছু হবে। @Designer_Biswajit

4 Likes

সায়েম ভাই, অসাধারণ! লেখা প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ছবি দিয়ে বিস্তারিত লিখেছেন। আপনাকে দিয়ে হবে ভাই এগিয়ে যান।

3 Likes

এটি ছিল আমার প্রথম মিটাপ। গুগলের জন্মদিনে এরকম একটি মিটাপে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। শততম মিটাপে অংশগ্রহণ করার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। সায়েম ভাই খুব সুন্দর করে গুছিয়ে 119 তম মিটআপ এর বর্ণনা লিখলেন। খুব ভালো লাগলো আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি।

5 Likes

মিট আপের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। বৃষ্টি থাকা সত্ত্বেও যে আপনারা মনোবল না হারিয়ে ভিজে ভিজে হলেও মিট আপে উপস্থিত হয়েছেন এতেই লোকাল গাইডের প্রতি আপনাদের ভালবাসা প্রকাশ পায়। আবার কোনো গ্র‍্যান্ড মিট আপে আপনাদের সবার সাথে দেখা হবে ইনশা আল্লাহ। Happy guiding!

4 Likes

ধন্যবাদ ভাই, আশা করি আগামীতেও পাবো আপনাদের। @Zobyerctg

ধন্যবাদ ভাই উৎসাহিত করার জন্য।

@LyricMitra

1 Like

খুব ভাল লাগল