সুস্বাদু ফুচকা - ছবিটি বাংলাদেশের ঢাকার গুলশানস্থ খাজানা রেস্তোঁরার।
অতি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কোয়েস্টস ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসাবে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের "ফুচকা"। একটু মিষ্টি, একটু টক, একটু মশলাদার ফুচকা (ভারতে পানিপুরি, গোল গাপ্পা, গুপচুপ নামে পরিচিত খাবারের বাংলাদেশি সংস্করণ) বাংলাদেশের সবচেয়ে সর্বজনীন স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি।
পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং বিশেষ মসলা মেশানোর পর এই ফুচকা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। এটি সাধারণত তেঁতুল মিশ্রিত পানি (টক) বা সস দিয়ে পরিবেশন করা হয় এবং এর ওপর সেদ্ধ ডিমের কুচি এবং সালাদও দেয়া হয়।
@Soykot_azam Thanks for your comment. A CNN report recently included Bangladeshi popular street food delicacy ‘Fuchka’ in the list of the 50 best street foods in Asia.
@Designer_Biswajit দাদা, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশি জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ফুচকা’ অন্তর্ভুক্ত করা হয়েছে।