১৬ ডিসেম্বর বাংলাদেশে
বিজয় দিবস হিসাবে পালিত হয়, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত বিজয়কে পালন করে। এটি অত্যন্ত গর্বের একটি দিন, এটি স্মরণ করে যে দিনটি বাংলাদেশি জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক।
বিজয় দিবসের উদ্দেশ্য:
শহীদদের প্রতি শ্রদ্ধা যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মান জানাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি শুরু হয়।
পতাকা উত্তোলন:
সূর্যোদয়ের সময় সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কি হাটবাজারে বিভিন্ন দোকানে ও পতাকা উড়াতে দেখা যায়।
যুদ্ধ জাহাজ ভিজিটে সুযোগ: বরিশাল মুক্তিযুদ্ধ পার্কে নির্ধারিত সময়ের জন্য জাহাজ ভিজিট এর সুযোগ দিয়ে থাকে সেখানে নৌবাহিনীর কর্মকর্তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান
আলোকসজ্জা:
পাবলিক বিল্ডিং, ল্যান্ডমার্ক এবং রাস্তাগুলি আলো এবং জাতীয় পতাকার রং দিয়ে সজ্জিত করা হয়।
বিজয় দিবসে গুগল ম্যাপ যেভাবে আমাকে সাহায্য করে: বিজয় দিবস উদযাপনের সময় গুগল ম্যাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বরিশাল শহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকে তাই প্রচুর ভিড় হয়ে থাকে পুরো শহর জুড়ে। তাই আমি সকালবেলা যখন বাসা থেকে বের হই স্মৃতিসৌধের সহজ পথ খুঁজে পেতে সাহায্য করে। আবার যখন বিকাল বেলা অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এর রওনা দিই অনুষ্ঠানের স্থানটি গুগল ম্যাপ আমাকে খুঁজে পেতে সহায়তা করে। গুগল ম্যাপসের আরো একটি দুর্দান্ত ফিচার ট্র্যাফিক আপডেটটি উত্সব চলাকালীন যানজটপূর্ণ রাস্তা এড়িয়ে চলতে রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট আমার টাইম বাঁচিয়ে দেয় এবং জ্যামে হয় না ও খুব সহজে গন্তব্যে পৌঁছতে পারি।
Photo link on Google Maps

